• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

ইনিংসের হার বাঁচাল বাংলাদেশ

তৃতীয় দিনের শেষে ৮৭ রানে ব্যাট করছে মিরাজ ও ১৬ রানে নাঈম অপরাজিত রয়েছেন। এখন দেখবার বিষয় চতুর্থ দিনে বাংলাদেশ ৩ উইকেটে কত রান যোগ করতে পারে।

ইনিংসের হার বাঁচাল বাংলাদেশ

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসের হার থেকে বাঁচল বাংলাদেশ। বুধবার তৃতীয় দিনের শেষে হারের শঙ্কা উড়িয়ে ৩১ রানে এগিয়ে থাকল বাংলাদেশ। এদিন বাংলাদেশ ৩ উইকেটে ১০১ রান নিয়ে খেলা শুরু করেছিল। তবে বৃষ্টি ও আলোর অভাবে মাত্র ৫৭.৫ ওভার খেলা হয়েছে। তাতেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৮২ রান করেছে। সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান।

তৃতীয় দিনের শুরুটা খুব একটা ভালোভাবে হয়নি। জয়, মুশফিক ও লিটন দাসের উইকেট হারিয়ে বাংলাদেশ বেশ চাপে পড়ে গিয়েছিল। তবে সপ্তম উইকেট জুটিতে জাকের ও মিরাজ ১৩৮ রান যোগ করেন। যার ফলে ইনিংসের হার থেকে বেঁচে যায় বাংলাদেশ। তৃতীয় দিনের শেষে ৮৭ রানে ব্যাট করছে মিরাজ ও ১৬ রানে নাঈম অপরাজিত রয়েছেন। এখন দেখবার বিষয় চতুর্থ দিনে বাংলাদেশ ৩ উইকেটে কত রান যোগ করতে পারে।