• facebook
  • twitter
  • youtube
Sunday, 5 July, 2026

দুর্যোগের সতর্কতার মাঝেও ভাষণ বাতিল নয়, ঘোষণা ট্রাম্পের, পিছোল অনুষ্ঠানের সময়

ওয়াশিংটনের ন্যাশনাল মলের ওয়াশিংটন মনুমেন্ট সংলগ্ন এলাকায় উপস্থিত জনতাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হলেও পরে জানানো হয়, আবহাওয়া অনুকূল হলে দর্শকদের ফের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

দুর্যোগের সতর্কতার মাঝেও ভাষণ বাতিল নয়, ঘোষণা ট্রাম্পের, পিছোল অনুষ্ঠানের সময়

Photo: Statesman

ঝড়বৃষ্টি থেকে শুরু করে দুর্যোগ যাই আসুক না কেন আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে  নির্ধারিত ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, নির্ধারিত অনুষ্ঠান তিনি কিছুতেই বাতিল করবেন না।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ বিষয়ে আমেরিকার জনগণের উদ্দেশে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ঝড় যেকোনও অনুষ্ঠানেই সৌভাগ্য বয়ে নিয়ে আসে। এতে অনুষ্ঠান আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। তবে আমরা অপেক্ষা করব। প্রয়োজন হলে রাত ২টো(স্থানীয় সময়)-তে ভাষণ দেব। কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান যদি এক ঘণ্টা পরেও শুরু করতে হয়, তাহলেও আমার কোনও আপত্তি নেই।’

সেই সঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘মনে হচ্ছে দুর্যোগ কেটে যাবে। আমি অবশ্যই সেখানে থাকব। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালোই হবে।’ এদিকে বজ্রপাতের পাশাপাশি ঝড়ের সতর্কতা জারি হয়েছে ওয়াশিংটনে। সেই জন্য ওয়াশিংটনের ন্যাশনাল মলের ওয়াশিংটন মনুমেন্ট সংলগ্ন এলাকায় উপস্থিত জনতাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হলেও পরে জানানো হয়, আবহাওয়া অনুকূল হলে দর্শকদের ফের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

সেই অনুষ্ঠানের আয়োজক সংস্থা ফ্রিডম ২৫০ জানিয়েছে, পূর্ব  নির্ধারিত সময়ের পরিবর্তে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ রাত ১১টা(স্থানীয় সময়) থেকে শুরু হবে। যা পূর্বের নির্ধারিত সূচির তুলনায় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে শনিবার সকাল থেকেই হাজার হাজার মানুষ অনুষ্ঠানে যৌগ দিতে দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করেন। সেই সময়ে ওয়াংশিটনের তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা ওয়াশিংটনে সাম্প্রতিক সময়ে সবোর্চ্চ তাপমাত্রা।

রের্কড গরমের কারণে ওয়াশিংটন ও তার আশেপাশের এলাকায় বেশ কয়েকটি প্যারেড ও খোলা জায়গায় অন্যান্য অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। তবু আমেরিকার ২৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ট্রাম্পের ভাষণ ঘিরে মানুষের আগ্রহে ভাটা পড়েনি। আয়োজকদের আশা, অনুকূল ওবহাওয়া হলেই নির্ধারিত সময়েই অনুষ্ঠান সফলভাবে শুরু হবে।