আপনি প্রতি মুহূর্তে কোনও না কোনও কিছুর নজরদারি আওতায় রয়েছেন। হয় সিসিটিভি নয়তো এআই (AI)। এই নজরদারির বাইরে যাওয়া মুশকিল। তবে এই মুশকিল আসান করছেন এক ডিজাইনার। তিনি এক অভিনব শার্ট তৈরি করেছেন। যা এআই চালিত ভিডিও নজরদারির ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাতে সক্ষম। তাঁর নাম সাইমন ওয়েকার্ট (simonweckert)। আর তাঁর (simonweckert) তৈরি শার্টের নাম ‘ডিজিটাল ক্যামোফ্লাজ’। দাবি করা হচ্ছে, বিশেষ রং ও নকশার এই পোশাক যিনি পরবেন, তাঁকে AI শনাক্ত করতে পারবে না।
বার্লিনের কটবাসার টর এলাকায় এআই (AI) ভিডিওর নজরদারির ক্ষেত্রে একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবে ওয়েকার্ট (simonweckert)এই শার্ট তৈরি করেছেন। এই শার্ট তৈরি করার সময় তাঁর (simonweckert) লক্ষ্য ছিল, এমন একটি পোশাক তৈরি করা, যা এআই অবজেক্ট ডিটেকশন সিস্টেমকে বিভ্রান্ত করবে এবং ক্যামেরার সামনে থাকা ব্যক্তিকে ‘মানুষ’ হিসেবে শনাক্ত করতে বাধা দেবে।
ওয়েকার্ট (simonweckert) জানিয়েছেন, এআই (AI) আসলে মানুষের মতো করে মানুষকে চেনে না। কোটি কোটির ছবির তথ্য বিশ্লেষণ করে একটি মানুষের নির্দিষ্ট কিছু দৃশ্যগত বৈশিষ্ট্য চিনতে শেখে। যেমন-মাথা ও কাঁধের গঠন, শরীরের আকৃতি, হাত-পায়ের অনুপাত এবং শরীরের চারপাশের রেখার ধারাবাহিকতা।
সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছেন সাইমন ওয়েকার্ট (simonweckert) এবং তৈরি করে ফেলেছেন ‘ডিজিটাল ক্যামোফ্লাজ’। শার্টটিতে উজ্জল রং, রঙের পরিবর্তন এবং বিভিন্ন আকারের নকশা ব্যবহার করা হয়েছে। এই রং ও নকশার সংমিশ্রণই এআই-এর কাছে মানুষের শরীরের স্বাভাবিক গঠনকে বিভ্রান্ত করে দিচ্ছে।
আরও পড়ুন: নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, নিখোঁজ ৪,২৪৭
ওয়েকার্ট (simonweckert) জানিয়েছেন, শুধু রং বা নকশা নয়, দু’টির বিশেষ সমন্বয়ই এই পোশাকের মূল বৈশিষ্ট্য। মানুষের চোখে শার্টের নকশাটি আকর্ষণীয় ও কিছুটা সম্মোহনী মনে হলেও এআই সিস্টেমের কাছে এটি মানুষের শরীরের স্বাভাবিক দৃশ্যগত সংকেতগুলিকে বিভ্রান্ত করে তোলে।
তবে এই বিশেষ নকশা তৈরির ক্ষেত্রেও এআই (AI)-এর সাহায্য নিয়েছেন সাইমন (simonweckert)। তিনি (simonweckert)একটি ‘অ্যাডভারসারিয়াল লুপ’ পদ্ধতি ব্যবহার করেছেন। প্রথমে একটি নকশা তৈরি করে সেটি এআই (AI) ডিটেকশন সিস্টেমের সামনে পরীক্ষ করা হয়। এরপর দেখা হয়, এআই(AI) কতটা নিশ্চিতভাবে ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারছে। সেই ফলাফলের ভিত্তিতে নকশায় পরিবর্তন আনা হয়। এভাবেই বারবার পরীক্ষা ও পরিবর্তমনের মাধ্যমে এমন একটি প্যাটার্ন তৈরি করা হয়েছে, যা শনাক্তকরণ ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে।
আরও পড়ুন: শিলং উপনির্বাচনের আগে দলবদল! বিজেপিতে যোগ দিতে পারেন UDP-র ৯ বিধায়ক
শার্টটির কার্যকারিতা পরীক্ষা করতে ব্যবহার করা হয়েছে YOLO, একটি ওপেন-সোর্স ও রিয়েল টাইম এআই অবজেক্ট ডিটেকশন সিস্টেম। তবে এআই (AI) প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে গোপনীয়তা রক্ষার জন্য এ ধরনের পোশাক তৈরি ভাবনা নতুন নয়। এর আগেও এমন বিশেষ পোশাক তৈরি হয়েছে, যা মুখ না ঢেকেও ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্যকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি থেকে আংশিকভাবে আড়াল করতে সক্ষম ছিল। এআই (AI) চালিত নজরদারির যুগে ‘ডিজিটাল ক্যামোফ্লাজ’ তাই প্রযুক্তি, নকশা এবং ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে নতুন আলোচনারর জন্ম দিয়েছে।




