• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

সত্যি কথা বলায় নির্বাসিত পাকিস্তান দলের হকি অধিনায়ক

তদন্তের নির্দেশ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর তারপরেই আচমকা নির্বাসিত করা হল জাতীয় দলের অধিনায়ককে।

বাইরে টুর্নামেন্ট খেলতে গিয়ে দলের বেহাল পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের হকি দলের অধিনায়ক ইমাদ বাট। সত্যি কথা বলার শাস্তি হিসেবে এবার নির্বাসনের কবলে পড়তে হল তাঁকে। এজন্য তাঁকে দু’বছরের জন্য নির্বাসিত করেছে পাকিস্তানের হকি ফেডারেশন। পাশাপাশি, এই ঘটনার জন্য ফেডারেশনের কর্তা তারিক বুগতি। বিষয়টি জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর তারপরেই আচমকা নির্বাসিত করা হল জাতীয় দলের অধিনায়ককে।

আসলে অস্ট্রেলিয়া থেকে ফিরেই হকি ফেডারেশনের উপর ক্ষোভ উগরে দেন ইমাদ। যেভাবে, বিদেশে খেলতে গিয়ে হেনস্থার স্বীকার হতে হয়েছে তাদের তা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন পাকিস্তান অধিনায়ক। পাশাপাশি, ফেডারেশনের ওপরও অসন্তোষ প্রকাশ করেন তিনি। সেইসময় তিনি জানিয়েছিলেন, এই বিষয় নিয়ে মুখ খুললে খেলোয়াড়দের নাকি শাস্তি দেওয়ার হুমকি দিয়েছিল ফেডারেশন। পাক অধিনায়কের সেই আশঙ্কাই সত্যি হল। আচমকাই তাঁকে দু’বছরের জন্য নির্বাসিত করা হল। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, সদ্য পদত্যাগ করা পাকিস্তান হকি ফেডরেশনের অন্যতম কর্তা তারিক বুগতি জানিয়েছেন, সমস্ত দলের সদস্যদের জন্যই পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল। তারপরেও কেন আর্থিক সমস্যা হল, সেই নিয়ে তদন্ত চেয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন।