• facebook
  • twitter
Saturday, 14 February, 2026

তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানো হবে!

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তারেকের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবীর

বিপুল ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। তাঁর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তারেকের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবীর। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকবাবে কোনও তরপেই কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই বিএনপি প্রধান তারেক রহমানকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানান মোদী। ফোনেও কথা হয় তাঁদের। সেই বিষয় উল্লেখ করে মোদী সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলে আমরা উচ্ছ্বসিত।’ ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার ইঙ্গিত দিয়েছিলেন মোদী। সেই সম্পর্ককে আরও বিস্তৃত করতেই মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানালেন হুমায়ুন।

Advertisement

 

Advertisement

Advertisement