বাংলাদেশের সাধারণ নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই আন্তর্জাতিক মহল থেকে শুভেচ্ছাবার্তা দেওয়া শুরু হয়ে গেল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। গণনার প্রাথমিক ট্রেন্ডে তাঁর নেতৃত্বে থাকা বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলতেই ভারত, আমেরিকা ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব তরফে অভিনন্দন পাঠানো শুরু হয় তারেক রহমানকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় পোস্ট করে তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক জয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে (তারেক রহমান) আন্তরিক শুভেচ্ছা। এই ফলাফল তাঁর নেতৃত্বের উপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন মোদী। পাশাপাশি তিনি জানান, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন অব্যাহত থাকবে। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
Advertisement
ভোট গ্রহণ পর্ব শেষের পর বাংলাদেশে গণনা শুরু হওয়ার কিছুক্ষন পর থেকেই জামাতকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যায় বিএনপি জোট৷ এরপরই বিএনপি চেয়ারম্যান তারেককে অভিনন্দন জানাতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। এদিন তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আগাম
রমজান মোবারক।’
Advertisement
Advertisement



