• facebook
  • twitter
  • youtube
Saturday, 19 September, 2026

২,৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন হাসিনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২৬০০ কিলােগ্রাম হাড়িভাঙ্গা আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

২,৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন হাসিনা

hasina & mamata

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বনগাঁর পেট্রাপােল সীমান্ত দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২ হাজার ৬০০ কিলােগ্রাম হাড়িভাঙ্গা আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দু’দেশের কর্তাদের উপস্থিতিতে ২৬০ টি কার্টনবােঝই হাড়িভাঙ্গা আম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেন বাংলাদেশের আধিকারিকেরা। তাঁদের মতে, ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই আম পাঠিয়েছে হাসিনা সরকার।

পেট্রাপােল সীমান্তে ক্লিয়ারিং এজেন্টদের সচিব কার্তিক চক্রবর্তী বলেন, “রংপুরের হাড়িভাঙা আম অতি উৎকষ্ট মানের। এতে ভারত-বাংলাদেশের দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে। সৌজন্যের আদানপ্রদানের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে।”