• facebook
  • twitter
  • youtube
Thursday, 10 September, 2026

রিপাবলিকানরা জিতলেই প্রত্যেক মার্কিন প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার! বড় ঘোষণা ট্রাম্পের

বুধবার ডালাসে আয়োজিত এক রিপাবলিকান কনভেনশনে এই প্রস্তাবের কথা জানান ট্রাম্প। আমেরিকার অর্থনীতি যে ভাবে এগিয়েছে, তাতেই এই অর্থ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে

রিপাবলিকানরা জিতলেই প্রত্যেক মার্কিন প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার! বড় ঘোষণা ট্রাম্পের

Image: Reuters via ANI

ভোটে জিতলে প্রাপ্তবয়স্কদের অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানরা জয়ী হলে আমেরিকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন বা মিডটার্ম হতে চলেছে আমেরিকায়।

বুধবার ডালাসে আয়োজিত এক রিপাবলিকান কনভেনশনে এই প্রস্তাবের কথা জানান ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি,  আমেরিকার অর্থনীতি যে ভাবে এগিয়েছে, তাতেই এই অর্থ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এই বিপুল অর্থ কীভাবে জোগাড় করা হবে বা কী পদ্ধতিতে নাগরিকদের দেওয়া হবে, সে বিষয়ে কোনও বিস্তারিত পরিকল্পনা জানাননি তিনি (Donald Trump)।

কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে এলেই ৫ হাজার ডলার

ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, দেশের অর্থনৈতিক সাফল্য এবং শক্তির কারণে তিনি এমন প্রতিশ্রতি দিতে পারছেন। তাঁর (Donald Trump) ঘোষণা, রিপাবলিকানরা যদি প্রতিনিধি পরিষদ এবং সেনেট—দুই কক্ষেই জয়ী হয়, তা হলে আমেরিকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে ‘ডিভিডেন্ট’ দেওয়া হবে।

আরও পড়ুন: অনিয়মের অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পদ ছাড়লেন হাসিনা কন্যা সায়মা

কীভাবে অর্থ জোগাড় হবে, তা স্পষ্ট নয়

তবে এই অর্থ দেওয়ার জন্য কোনও নির্দিষ্ট ব্যবস্থা বা অর্থের উৎসের কথা জানাননি মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় আনুমানিক ২৭ কোটি প্রাপ্ত বয়স্ক নাগরিক রয়েছেন। ফলে এই প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে। সেই অর্থ কীভাবে জোগাড় করা হবে, তা নিয়ে এখনও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে ট্রাম্প অধিকাংশ আমেরিকানকে ২ হাজার ডলার করে শুল্ক-রেয়াতের চেক দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। সেই সময় মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়েছিলেন, এই ধরনের অর্থপ্রদানের জন্য কংগ্রেসের আইন প্রয়োজন।

আরও পড়ুন: জলবায়ু বিপর্যয়ের আশঙ্কায় বিশ্বের ৬ শহর, তালিকায় রয়েছে কলকাতা ও আহমেদাবাদও

সরাসরি অর্থ দেওয়ার আরও উদ্যোগ

ট্রাম্পের (Donald Trump) নতুন ঘোষণাটি তাঁর প্রশাসনের সরাসরি অর্থ সহায়তা ও সঞ্চয় সংক্রান্ত অন্যান্য উদ্যোগের পরেই এল। জুলাইয়ে চালু হওয়া ‘ট্রাম্প অ্যাকাউন্টস’-এর আওতায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া যোগ্য মার্কিন শিশুদের অ্যাকাউন্টে সরকার প্রাথমিভাবে ১ হাজার ডলার জমা দেবে। বাবা-মায়েরা বছরে আরও সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জমা করতে পারবেন।এছাড়াও ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের জন্য এককালীন, করমুক্ত ১,৭৭৬ ডলারের ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’ ঘোষণা করেছিলেন ট্রাম্প।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকনরা ততই প্রচার জোরকদমে চালচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ চার বছর হলেও মধ্যবর্তী নির্বাচন হয় প্রতি দুই বছর অন্তর, প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ে। আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি সাধারণ আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ হবে।

লড়াই ট্রাম্পের(Donald Trump) রিপাবলিকান পার্টির সঙ্গে বারাক ওবামা, জো বাইডেনদের ডেমোক্র্যাট পার্টির। প্রাক্‌-নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে, রিপাবলিকানদের ফল খারাপ হবে। আইনসভার দুই কক্ষেই তাঁদের টেক্কা দিতে পারেন ডেমোক্র্যাটরা। ট্রাম্পও (Donald Trump) তাঁর প্রশাসনের অর্থনৈতিক সাফল্যকে সামনে রেখে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

দেখুন: পুজোয় বাংলা ছবির ব্যবসা নিয়ে আশাবাদী প্রসেনজিৎ, উঠল ৫০ কোটির প্রসঙ্গ