নেপালে ভয়াবহ হড়পা বানে (Nepal Flash Flood) পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। রসুয়া ও সংলগ্ন জেলাগুলিতে বিপর্যয়ের পাঁচ দিন পরেও বড়ছে মৃত ও নিখোঁজের সংখ্যা। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির ৩১ আগস্ট সকাল ৯টার তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯০৩টি দেহ উদ্ধার হয়েছে। মৃতদের অনেকেরই এখনও পরিচয় জানা যায়নি।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দেহ উদ্ধার হয়েছে চিতওয়ানে, অন্তত ২৭২টি। এরপর নওয়ালপরাসি পূর্বে ২০৭টি, নওয়ালপরাসি পশ্চিমে ১৫১টি, নুওয়াকোটে ৯৫টি, গোরখায় ৬২টি, ধাদিংয়ে ৫৫টি, তানাহুনে ৩৭টি এবং রসুয়ায় ২৪টি দেহ উদ্ধার হয়েছে।
নেপাল সরকারের বক্তব্য, হড়পা বানের (Nepal Flash Flood) প্রবল স্রোতে ভেসে বহু মানুষের দেহ ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে গিয়েছে। তাই রসুয়া থেকে দূরের জেলাগুলিতেও মৃতদেহ উদ্ধারের সংখ্যা অনেক বেশি।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Rasuwa Flood: Search, Rescue and Relief Update- as of 31th August, 2026, 9:00 AM<a href=”https://x.com/moha_nepal?ref_src=twsrc%5Etfw”>@moha_nepal</a> <a href=”https://t.co/dDMEC9G55h”>pic.twitter.com/dDMEC9G55h</a></p>— NDRRMA (@NDRRMA_Nepal) <a href=”https://x.com/NDRRMA_Nepal/status/2094286972135370788?ref_src=twsrc%5Etfw”>August 31, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
নিখোঁজের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে
বন্যার (Nepal Flash Flood) পর এখনও ৪,২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগ করা যায়নি। তাঁদের মধ্যে নেপালের নাগরিকদের পাশাপাশি বিদেশিরাও রয়েছেন। নুওয়াকোটে নিখোঁজের সংখ্যা সবচেয়ে বেশি কমপক্ষে ১,৫৫৮জন। রসুয়ায় নিখোঁজ ৮৬৫ জন। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত ৯৩৩ জনেরও এখনও কোনও খোঁজ নেই।
নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক। এছাড়া বিদেশি পর্যটকদের সঙ্গে থাকা ১২৭ জন নেপালি নাগরিকও নিখোঁজ রয়েছেন। সরকারি কর্মীদের মধ্যেও অনেকে নিখোঁজ। কাস্টমস দপ্তরের ১৫ জন, ইমিগ্রেশন দপ্তরের ৩ জন এবং নিরাপত্তা বাহিনীর ৮৩ জনের কোনও খোঁজ নেই। এর মধ্যে নেপাল পুলিশের ২৫ জন, নেপাল সেনার ৪৫ জন এবং সশস্ত্র পুলিশের ১৩ জন রয়েছেন।
চলছে উদ্ধারকাজ
এখনও পর্যন্ত ১০,৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে নেপাল সেনা। হেলিকপ্টারের মাধ্যমে তারা ২৫২ জন বিদেশি এবং ৩,৩৪৪ জন নেপালি নাগরিককে উদ্ধার করেছে।
৩০ আগস্ট একটি জলবিদ্যুর প্রকল্প এলাকা থেকে ১৫ জন চিনা ও ৭ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়। বিপর্যয় শুরু হওয়ার পর থেকে হেলিকপ্টার ৪১১ বার উড়ান চালিয়েছে। শুধু ৩১ আগস্টই ১৭টি উড়ানের মাধ্যমে উদ্ধার কাজ চালানো হচ্ছে (Nepal Flash Flood) ।
আহত ২৬৭ জন
হড়পা বানে এখনও পর্যন্ত ২৬৭ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ১৫৬ জনকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা এখনও চিকিৎসাধীন।
পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ৬টি বিশেষজ্ঞ সার্জিক্যাল মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। স্থানীয় হাসপাতালগুলিতে আহতদের চাপ বেড়ে যাওয়ায় এই দলগুলি চিকিৎসায় সাহায্য করছে।
২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন
নেপালে বন্যা বিধ্বস্ত এলাকায় ২০,৮০০-র বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নেপাল সেনার ৮,৭৭ জন, নেপাল পুলিশের ৭,৮৯৪ জন এবং সশস্ত্র পুলিশের ৪,২০৩ জন রয়েছেন। তাঁরা উদ্ধার ও তল্লাশি চালানোর পাশাপাশি মৃতদেহ উদ্ধার এবং পরিকাঠামো ধ্বংস হয়ে যাওয়া এলাকাগুলিতে নিরাপত্তার দায়িত্বও সামলাচ্ছেন (Nepal Flash Flood) ।
শনাক্ত না হওয়া দেহ রাকা হয়েছে ২১ হাসপাতালে
এখনও বহু দেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি (Nepal Flash Flood) । বিভিন্ন জেলার ২১টি হাসপাতালে শনাক্ত না হওয়া দেহ রাখা হয়েছে। নিখোঁজ আত্মীয়দের খোঁজে থাকা পরিবারগুলিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য ও ছবিগুলি দেখার অনুরোধ জানানো হয়েছে। নতুন তথ্য ও নাম নিয়মিত যোগ করা হচ্ছে।
দেখুন: নেপালের বিপর্যস্ত টানেলে উদ্ধারকাজে ভারত, নেপাল সেনার সঙ্গে যৌথ তল্লাশি