• facebook
  • twitter
Wednesday, 11 February, 2026

কানাডার স্কুলে দুষ্কৃতী হামলা, নিহত ১০

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আততায়ী-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২৫ জন

কানাডার  একটি স্কুলে আততায়ীর হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। আহত বহু। হামলার কারণ এখনও জানা যায়নি। একজন হামলাকারীও নিহত।

স্থানীয় সময় অনুযায়ী, বুধবার দুপুরে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে হয়। স্কুলের ভিতর থেকে পড়ুয়া এবং অন্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আততায়ী-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২৫ জন। সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

কানাডার পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ২০ মিনিটে ওই স্কুলে ঢুকে এক দুষ্কৃতী গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারীর। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। টহলদারি চালানো হচ্ছে। স্থানীয়দের আতঙ্কিত না-হওয়ার বার্তা দিয়েছে প্রশাসন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘’স্কুলের ভিতর আততায়ী-সহ সাত জনের দেহ উদ্ধার হয়েছে। তিন জনকে গুরুতর জখম অবস্থায় বিমানে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরে তিন জনেরই মৃত্যু ঘটে।’ কী উদ্দেশ্যে হামলা, তা জানার চেষ্টা চলছে।

Advertisement