উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশ শক্তিশালী হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর (West Bengal Weather Forecast) জানিয়েছে, ১২ আগস্ট ভোরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা খুব তাড়াতাড়ি ‘ওয়েল-মার্কড লো প্রেসারে’ পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে (West Bengal Weather Forecast)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনাও রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বর্ষার প্রভাব বাড়বে (West Bengal Weather Forecast)।
আরও পড়ুন: রাশিয়ার হয়ে আন্তর্জাতিক সালিশি মামলায় ডিওয়াই চন্দ্রচূড়, ওশাদব্যাঙ্কের ক্ষতিপূরণ দাবি
দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে খবর (West Bengal Weather Forecast)।
আজ অর্থাৎ ১৩ আগস্ট বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে (West Bengal Weather Forecast)। পুরুলিয়া, ঝাড়গ্রামে, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান এবং হুগলিতেও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (West Bengal Weather Forecast)।
আগামীকাল অর্থাৎ শুক্রবার পুরুলিয়ার কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও ভারী বৃষ্টি হতে পারে (West Bengal Weather Forecast)।
শনিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast)।
আরও পড়ুন: ৩৬ মিনিটে ৭টি বিল পাস, প্রশ্নোত্তর পর্ব অধরা
উত্তরেও বৃষ্টির দাপট (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বৃষ্টির দাপট বজায় থাকবে (West Bengal Weather Forecast)। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। শুক্র ও শনি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে (West Bengal Weather Forecast)। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে (West Bengal Weather Forecast)। সোম এবং মঙ্গল উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে (West Bengal Weather Forecast)।
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই পরিস্থিতিতে ১৫ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশা উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে (West Bengal Weather Forecast)।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/L7RhmpCHKyk?si=hJnKB-XJIrN0ZSVD” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>