বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব ১৩ অগাস্ট অর্থাৎ আজ থেকেই যে দক্ষিণবঙ্গে স্পষ্ট হবে, তার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর (West Bengal Weather Forecast)। সেই পূর্বাভাসের বাস্তব ছবি ধরা পড়ল এদিন। সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হওয়ায় বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন (Waterlogged) হয়ে পড়ে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, সোনারপুর-সহ একাধিক এলাকায় রাস্তায় জল জমে যায়। কোথাও কোথাও হাঁটুসমান জল (Waterlogged) পেরিয়েই যাতায়াত করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের।
আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে ১৩ থেকে ১৫ আগস্ট দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast)। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বিচ্ছিন্ন ভাবে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ছিল (West Bengal Weather Forecast)। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান ও হুগলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল (West Bengal Weather Forecast)।
আরও পড়ুন: মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি/ঘণ্টা! পরীক্ষামূলক বুলেট ট্রেনে চিনের বিশ্বরেকর্ড
বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। ফলে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জনজীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির দাপট চলতে পারে। কোথাও ভারী, কোথাও অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।
স্বস্তি নেই কলকাতাতেও। শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস (West Bengal Weather Forecast)। কখনও দু’-এক পশলা, কখনও মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু দক্ষিণ নয়, দুর্যোগের ছায়া উত্তরবঙ্গেও। আগামী সাত দিন পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (West Bengal Weather Forecast)। অর্থাৎ, শ্রাবণের শেষ লগ্নেও আপাতত বর্ষার দাপট থেকে রেহাই নেই বাংলার (West Bengal Weather Forecast)।
দেখুন: ‘কী পাওয়া গেছে, এখনই উল্লেখ করব না’, NRS কাণ্ডে শারদ্বত