পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তারই মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিবেচনাধীন রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। এর মধ্যে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মাত্র প্রায় ৪ লক্ষের। ফলে প্রায় ৫৬ লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। এই পরিস্থিতিতেই ৮ মার্চ, রবিবার রাতে কলকাতায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে আসছেন নির্বাচন কমিশনার ড. এসএস সান্ধু এবং বিবেক জোশী। আসছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, মনেশ গর্গ এবং পবনকুমার শর্মা। কমিশনের প্রতিনিধিদলে আরও থাকবেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশী, ডিরেক্টর মনোজ সি, ডিরেক্টর জেনারেল আশিস গয়াল, ডেপুটি ডিরেক্টর পি পবন, অপূর্ব কুমার সিং, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং ভিডিও এডিটর রঞ্জিত কুমার শ্রীবাস্তব। কমিশনের এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।
Advertisement
কমিশন সূত্রে জানা গিয়েছে, ৯ মার্চ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে ফুল বেঞ্চ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া-সহ একাধিক বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। দুপুর ১টা ১৫ নাগাদ কেন্দ্র ও রাজ্যের মোট ২৪টি সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থার ভূমিকা, বাহিনী মোতায়েন, লজিস্টিক প্রস্তুতি-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হবে ওই বৈঠকে। বিকেলের দিকে ভোটের প্রস্তুতি নিয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।
Advertisement
পরের দিন ১০ মার্চ অর্থাৎ মঙ্গলবারও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। সকাল সাড়ে ১০টা নাগাদ মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নোডাল আধিকারিকরাও। ভোটের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা।
এরপর পাঁচের পৃষ্ঠায়
Advertisement



