• facebook
  • twitter
Wednesday, 29 April, 2026

পয়লা বৈশাখে সান বাংলার বিশেষ পর্বে তারকাদের জমজমাট উপস্থিতি

নাচ-গানে ভরপুর সন্ধ্যা

পয়লা বৈশাখকে ঘিরে উৎসবের আবহে মুখর হয়ে উঠল সান বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর বিশেষ পর্ব। আনন্দ, নস্টালজিয়া এবং জমজমাট বিনোদনের এক অনন্য মেলবন্ধনে সাজানো এই আয়োজন ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এই বিশেষ পর্বে সান বাংলার বিভিন্ন ধারাবাহিকের জনপ্রিয় শিল্পীরা এক মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলেন। ‘বৃন্দাবন বিলাশিনী’-র কৃষ ও বিনু, ‘ভালোবাসার রং রুট’-এর রূপাই ও রেহান, ‘রূপমতী’-র রূপমতী ও দেবদত্ত এবং ‘সোহাগে আদরে’-র সোহাগ ও সূর্য— সকলেই তাঁদের পারফরম্যান্সে দর্শকদের মন জয় করেন।

Advertisement

নাচ-গান ও নস্টালজিয়ায় ভরা এই পর্বে একের পর এক পরিবেশনা মুগ্ধ করেছে উপস্থিত দর্শক ও দর্শকমহলকে। কৃষ ও বিনু নেচেছেন ‘১০০ বৃন্দাবন’-এ, রূপমতী ও দেবদত্ত ‘লাগে উড়া ধুরা’-য়, রূপাই ও রেহান ‘ফুলকলি’-তে এবং সোহাগ ও সূর্য ‘আসোনা ভালোবাসোনা’-তে প্রাণবন্ত পারফরম্যান্স উপহার দেন।

Advertisement

শুধু মঞ্চের পরিবেশনাই নয়, শিল্পীরা ভাগ করে নিয়েছেন তাঁদের পয়লা বৈশাখের নানা স্মৃতি, যা এই বিশেষ পর্বকে আরও আবেগঘন করে তুলেছে।

আগামী ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব, যা শুধুমাত্র সান বাংলাতেই দেখা যাবে।

Advertisement