• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

ফের ভারতের কাছে বন্ধুত্বের আর্জি নওয়াজের  

ইসলমাবাদ, ১৯ এপ্রিল– পাকিস্তান সরকারের বিপরীতে গিয়ে ভারতের কাছে বন্ধুত্বের আর্জি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের৷ পাকিস্তানের তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে ঝগড়া না করে এগিয়ে আসুক সু-সম্পর্কের দিকে৷ আলোচনা শুরু হোক দু-পক্ষের৷ তাতে দুই দেশই লাভবান হবে৷ একদিকে ইসলামাবাদ যখন তার নাগরিককে খুনের দায়ে ভারতকে দুষছে ঠিক তখনই সেই

ফের ভারতের কাছে বন্ধুত্বের আর্জি নওয়াজের  

ইসলমাবাদ, ১৯ এপ্রিল– পাকিস্তান সরকারের বিপরীতে গিয়ে ভারতের কাছে বন্ধুত্বের আর্জি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের৷ পাকিস্তানের তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে ঝগড়া না করে এগিয়ে আসুক সু-সম্পর্কের দিকে৷ আলোচনা শুরু হোক দু-পক্ষের৷ তাতে দুই দেশই লাভবান হবে৷
একদিকে ইসলামাবাদ যখন তার নাগরিককে খুনের দায়ে ভারতকে দুষছে ঠিক তখনই সেই সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখে এই বার্তায় স্বভাবতই চমকে দেওয়ার মতো৷  নওয়াজ এই কথা কোনও জনসভা, আলোচনাচক্র বা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেননি৷ তাঁর মেয়ে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তাঁর বাবার এই বক্তব্য সে দেশ সফররত শিখ তীর্থযাত্রীদের জমায়েতে বলেছেন৷ গত মাসে পাকিস্তানের নতুন সরকার ক্ষমতায় এসেছে৷ গোড়ায় ঠিক ছিল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর সভাপতি নওয়াজ শরিফ ফের প্রধানমন্ত্রী হবেন৷ বস্তুত দীর্ঘদিন বিদেশে রাজনৈতিক আশ্রয়ে থাকা নওয়াজ গত বছর অক্টোবরে স্বদেশে ফিরে নয়া পাকিস্তান গড়ার সংকল্প ঘোষণা করেন৷ তার আগের মাসেই দিল্লিতে অনুষ্ঠিত হয় জি-২০ সম্মেলন৷ যেখানে পাকিস্তানের আমন্ত্রণ ছিল না৷ তা নিয়ে ভারত তথা হিন্দুস্থান এবং পাকিস্তান ভেঙে তৈরি বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে নওয়াজ বলেন, আমিও পাকিস্তানকে বাকি দুই দেশের সমকক্ষ করে তুলতে চাই৷
তাৎপর্যপূর্ণ বিষয় হল, পাকিস্তানের রাজনীতিতে শাহবাজের ভাবমূর্তি অনেকটাই ভরতের মতো৷ আগের দফায় প্রধানমন্ত্রী থাকাকালেও বিদেশবাসী দাদার সঙ্গে পরামর্শ না করে সিদ্ধান্ত নিতেন না৷ সেই নওয়াজ এখন দেশে থাকায় সরকারের পুরো নিয়ন্ত্রণ তাঁরই হাতে৷ ফলে নওয়াজের বক্তব্য হিসাবে মেয়ে মরিয়ম যে কথা বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রক বেসরকারিভাবে সেই অভিমতকে স্বাগত জানানোর পাশাপাশি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে৷ কূটনৈতিক মহল মনে করছে, এটাই পাকিস্তানের বর্তমান সরকারের প্রতিক্রিয়া৷ লক্ষণীয় মরিয়ম তাঁর কাকা প্রধানমন্ত্রী শাহবাজের অভিমত সম্পর্কে নীরব ছিলেন৷ গত মাসে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন৷ তাঁর মন্ত্রিসভায় এই প্রথম একজন শিখ জায়গা পেয়েছেন৷ তিনিও পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী৷
প্রসঙ্গত নওয়াজ ক্ষমতায় থাকাকালে কারগিল যুদ্ধ হলেও পরে জানা যায়, সেই সংঘাতের আসল নায়ক ছিলেন সেনা প্রধান জেনারেল পারভেজ মোশারফ৷ পরে নওয়াজকে হটিয়ে ক্ষমতা দখল করেন ওই সেনা কর্তা৷ কারগিল যুদ্ধের পিছনে নওয়াজের ভূমিকা জানা থাকায় নয়াদিল্লিও তাঁকে আর পাঁচজন পাক প্রশাসকের সঙ্গে এক করে দেখে না৷ নরেন্দ্র মোদী ২০১৪-তে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দিন নওয়াজকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ আমন্ত্রণ রক্ষা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী৷ আবার আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে একপ্রকার বিনা নোটিসে নরেন্দ্র মোদির বিমান ইসলামাবাদের থেমেছিল৷