• facebook
  • twitter
Friday, 22 May, 2026

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের প্রবেশদ্বারে তালা পড়লো

সৌরভ পাল আবার বলেন, ‘আমরা যারা নিয়মিত লিগ খেলি এবং নথিভুক্ত ক্লাব, তারা সবাই মিলে ঠিক করেছি, সরকারকে চিঠি দিয়ে অন্তত আমাদের অনুশীলনের বিষয়টি দেখা।’

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের প্রবেশদ্বারে হঠাৎ তালা পড়ে গেল বৃহস্পতিবার সকালে। এখানকার ক্লাবগুলোর কাজ স্তব্ধ হয়ে গেল । বন্ধ হল অনুশীলন। হঠাৎ এমন সিদ্ধান্ত? জানা গেছে, এই সিদ্ধান্ত সরকারের। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ স্টেডিয়ামে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্রীড়ামহলের সবাই হতবাক।

এই স্টেডিয়াই প্রতিদিন অনুশীলন করেন একাধিক ছোট ফুটবল ক্লাবের ফুটবলারসহ অনেক অ্যাথলিটরা। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামেই অনুশীলন করে সাদার্ন সমিতি ক্লাবের সব বিভাগের খেলোয়াড়, এমন কী মেয়ে ফুটবলাররা।সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল বলেন, ‘ বন্ধ হয়ে গিয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম।সরকারের তরফেই এই পদক্ষেপ ।’

Advertisement

তবে এখানেই থেমে থাকতে চাইছে না ক্লাবগুলো। সৌরভ পাল আবার বলেন, ‘আমরা যারা নিয়মিত লিগ খেলি এবং নথিভুক্ত ক্লাব, তারা সবাই মিলে ঠিক করেছি, সরকারকে চিঠি দিয়ে অন্তত আমাদের অনুশীলনের বিষয়টি দেখা।’

Advertisement

জানা যায়, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলবে.সরকার। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের ভাবনায় রয়েছে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের আমেল পরিবর্তন করা। একটা সময় এই স্টেডিয়ামে আইএসএল ও আইএফএ শুল্ডের খেলা হয়েছে। কিন্তু এখন সেই ব্যস্ততা হারিয়ে গেছে। সূত্রের খবর, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম নিয়ে পরিকল্পনার কথার ইঙ্গিত দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। এখানে অলিম্পিক্স মানের ট্র্যাক বসবে। আসলে এই স্টেডিয়াম অত্যাধুনিক রূপ পাবে।

পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কারণ সামনে এসেছে। জানা গিয়েছে, স্টেডিয়ামের একাধিক ঘর দীর্ঘদিন ধরে এমন কিছু মানুষ বা সংগঠনের দখলে ছিল, যাদের খেলাধুলার সঙ্গে কোনও সরাসরি সম্পর্ক নেই। তাদের সরিয়ে দিয়ে শুধু খেলাধুলোর জন্য স্টেডিয়ামকে জন্য ব্যবহার করা হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে,এই স্টেডিয়ামে ২২ টি ক্লাব ও অন্যান্য সংস্থা ঘর ব্যবহার করে থাকে।

Advertisement