• facebook
  • twitter
  • youtube
Friday, 2 October, 2026

শহরে ব্রাজিল টিম, ফুটবলারদের খাবারের মেনুতে কী থাকছে জেনে নিন, তবে নিজস্ব শেপের উপরই ভরসা রাখছেন খেলোয়াররা

সকালে ব্রেকফাস্টেও ছিল দলের নিজস্ব মেনু। সূত্রের খবর, খেলোয়াড়রা ব্রেড, সেদ্ধ ডিম, কোলা, বিভিন্ন ধরনের ফল এবং সবুজ সবজির স্যালাডে ব্রেকফাস্ট সেরেছেন। এরপর হালকা জিম করেন তাঁরা

শহরে ব্রাজিল টিম, ফুটবলারদের খাবারের মেনুতে কী থাকছে জেনে নিন, তবে নিজস্ব শেপের উপরই ভরসা রাখছেন খেলোয়াররা

Image: SNS

বৃহস্পতিবার রাতে শহরে পা রেখেছে ব্রাজিল টিম (Brazil Team)। বাঙালি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকলেও আপাত নিজেদের শেফের উপরই ভরসা করছেন ব্রাজিলের ফুটবলাররা (Brazil Team)। স্টেট ডিনারের মেনুতে ভারতীয় ও বাঙালি নানা পদের সম্ভার রয়েছে। তবে দলীয় সূত্রে খবর, ব্রাজিল খেলোয়াড়দের লাঞ্চ এবং ডিনারের জন্য আলাদা করে নিজেদের পছন্দের মেনু তৈরি করছেন দলের সঙ্গে থাকা শেফরাই।

ব্রাজিলীয় দলের (Brazil Team) খাবারেরর তালিকায় থাকছে ভাত, স্প্যাগেটি, বেকড বিনস, মাছ, চিকেন, মাংসের স্যালাড, গ্রিন স্যালাড এবং অল্প পরিমাণ ডেজার্ট। ব্রাজিলের ফুটবলারদের পছন্দের তালিকায় রয়েছে মাছ। মাছ খেতে তাঁরা ভালোবাসেন। তাই কলকাতায় থাকাকালীন তাঁদের জন্য বিভিন্ন ধরনের তাজা মাছ দিয়ে পদ তৈরি করছেন দলের নিজস্ব শেফ।

আরও পড়ুন: শনিবারের মহাম্যাচে নীল-বাহিনীর মূলমন্ত্র কী? কী ভাবে ভিনিশিয়াসদের আটকানোর ছক কষেছে ভারত? জানিয়ে দিলেন খালিদ

সকালে ব্রেকফাস্টেও ছিল দলের নিজস্ব মেনু। সূত্রের খবর, খেলোয়াড়রা ব্রেড, সেদ্ধ ডিম, কোলা, বিভিন্ন ধরনের ফল এবং সবুজ সবজির স্যালাডে ব্রেকফাস্ট সেরেছেন। এরপর হালকা জিম করেন তাঁরা। ম্যাচের আগে শরীরকে তরতাজা রাখা এবং নির্দিষ্ট পুষ্টির ভারসাম্য বজায় রাখতেই খাবারের ক্ষেত্রে এই বাড়তি সতর্কতা।

তবে ব্রাজিলীয় তারকাদের (Brazil Team) কলকাতা সফরে বাঙালির ছোঁয়া থাকছে অন্যভাবেও। পশ্চিমবঙ্গ সরকারের তরফে খেলোয়াড়দের জন্য দেওয়া হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির নানা উপহার।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মেয়েদের রিকার্ভ টিমের সোনা

উপহারের তালিকায় রয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের বিখ্যাত ডোকরা শিল্পে তৈরি মা দুর্গার মূর্তি। থাকছে পাহাড়ের ঐতিহ্যবাহী দার্জিলিং চা। নদিয়ার তৈরি ঐতিহ্যবাহী উত্তরীয় দিয়ে সম্মান জানানো হবে ব্রাজিলের খেলোয়াড়দের (Brazil Team)। পাশাপাশি দেওয়া হবে বাংলার অন্যতম শিল্প টেরাকোটার তৈরি সামগ্রী।

অর্থাৎ খাবারের মেনুতে নিজেদের পছন্দকে গুরুত্ব দিলেও কলকাতা সফরে বাংলার সংস্কৃতির স্বাদ থেকে একেবারেই বঞ্চিত হচ্ছেন না ব্রাজিলের ফুটবল তারকারা। এক দিকে নিজস্ব সেফের তৈরি খাবর, আর অন্যদিকে বাংলারি শিল্প ও ঐতিহ্যের উপহার—কলকাতায় ব্রাজিল দলের (Brazil Team) সফরে তৈরি হয়েছে দুই সংস্কৃতির এক মেলবন্ধন।

দেখুন: India VS Brazil: ভারত-ব্রাজিল মহারণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে যুবভারতী