• facebook
  • twitter
  • youtube
Tuesday, 13 October, 2026

রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে এক ঘণ্টা পিছোল আল নাসেরের ম্যাচ! গোলও করলেন রোনাল্ডো

সোমবার উজবেকিস্তানের নেফচি ফারগানার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ খেলতে নেমেছিল আল নাসের। কিন্তু নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা পরে শুরু হয় ম্যাচ। সেই ম্যাচেই গোল করে দলকে জেতান রোনাল্ডো

রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে এক ঘণ্টা পিছোল আল নাসেরের ম্যাচ! গোলও করলেন রোনাল্ডো

Photo: Representational Image

তখন মাঠে নামার প্রস্তুতি চলছে। গ্যালারিতে অপেক্ষা করছেন দর্শকেরা। কিন্তু আচমকাই বদলে গেল পরিস্থিতি। সৌদি আরবের রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা দেখা দিল। নিরাপত্তার কারণে পিছিয়ে দিতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ম্যাচ।

সোমবার উজবেকিস্তানের নেফচি ফারগানার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ খেলতে নেমেছিল আল নাসের। কিন্তু নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা পরে শুরু হয় ম্যাচ। সেই ম্যাচেই গোল করে দলকে জেতান রোনাল্ডো (Cristiano Ronaldo)। আল নাসের জেতে ৩-১ এ।

সৌদি আরবের রাজধানীতে সাম্প্রতিক সময়ে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। সোমবারও রিয়াধের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার খবর সামনে আসে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, হুথি বিদ্রোহীদের ছোঁড়া দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: পর্তুগাল থেকে নির্বাসিত হয়েও বিস্ফোরক রোনাল্ডো– ইতিহাসের সেরা আমিই, ফের সেই বিতর্ক উস্কে দিলেন মহাতারকা

এই পরিস্থিতিতে ম্যাচ শুরুর আগে নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি আরবের অসামরিক প্রতিরক্ষা বিভাগ। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। আল নাসেরের ঘরের মাঠ আল আওয়াল পার্কে অপেক্ষা করতে হয় দুই দলকেই। দর্শকদের গ্যালারিতে থাকতে দেওয়া হলেও নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় প্রশাসন। তার পরেই ম্যাচ আয়োজনের সবুজ সঙ্কেত মেলে। মাঠের বাইরের অস্থিরতা অবশ্য খেলায় প্রভাব ফেলতে পারেনি আল নাসেরের উপর। ম্যাচের ৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় সৌদি আরবের ক্লাবটি। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ব্যবধান বাড়ান রোনাল্ডো (Cristiano Ronaldo)।

সাদিয়ো মানের ক্রস থেকে বল পেয়ে সতীর্থ আইমান ইয়াহিয়া বুক দিয়ে বলটি রোনাল্ডোর (Cristiano Ronaldo) দিকে বাড়িয়ে দেন। তার পর দারুণ শটে জালে বল জড়িয়ে দেন পর্তুগিজ তারকা। ব্যবধান হয় ২-০।

আরও পড়ুন: আজ যুবভারতীতে চাণক্য হাবাসের কৌশলের সঙ্গে লড়াই ইরাকের দ্বিতীয় সেরা ক্লাবের, কী পরিস্থিতি, কেমন হতে পারে দল, কোথায় দেখবেন? সব খবর এখানে

দ্বিতীয়ার্ধের ছ’মিনিটের মাথায় নেফচির হয়ে ব্যবধান কমান আলিশের ওদিলভ। ম্যাচে ফেরার চেষ্টা করেছিল উজবেকিস্তানের দলটি। কিন্তু ৬৫ মিনিটে ইক্রমজোন আলিবায়েভ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় চাপে পড়ে নেফচি। ৭৮ মিনিটে আনভারজোন গোফুরভের আত্মঘাতী গোলে আল নাসেরের জয় নিশ্চিত হয়।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। নিরাপত্তার উদ্বেগের কারণে ম্যাচ শুরুতে বাধা এলেও মাঠে নেমে গোল করতে ভুললেন না ৪১ বছরের মহাতারকা।

সৌদি আরবে সাম্প্রতিক হামলার জেরে উদ্বেগ বেড়েছে। রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে হামলায় প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনা ঘটেছে। ফলে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক ফুটবল ম্যাচ চালিয়ে গেল সৌদি আরব। তবে রোনাল্ডোর (Cristiano Ronaldo) ম্যাচ পিছিয়ে যাওয়ার ঘটনা স্পষ্ট করে দিল, মাঠের বাইরের অস্থিরতা কী ভাবে প্রভাব ফেলতে পারে বড় খেলার আসরে।

দেখুন: