ইমরানের ছেলেদের সাক্ষাৎকার দেখানোয় নাটুকে আপত্তি পাকিস্তানের, মাঠেই নামতে চাননি ক্রিকেটারেরা! পরে ভোলবদল তাদের

Photo: Representational Image

ক্রিকেটের মাঠে ফের রাজনীতির অবাঞ্ছিত প্রবেশ! ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই তৈরি হল অদ্ভুত পরিস্থিতি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের (Imran Khan) দুই ছেলে সুলেমান ও কাসিম খানের সাক্ষাৎকার দেখানো নিয়ে আপত্তি জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এমনকি সেই সাক্ষাৎকার সম্প্রচার করা হলে লাঞ্চের পর মাঠে না নামার হুমকিও দেওয়া হয়েছিল বলে খবর। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের আপত্তি উপেক্ষা করেই সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস।

ঘটনার সূত্রপাত লর্ডস টেস্টের প্রথম দিনের লাঞ্চে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটন স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলে সুলেমান এবং কাসিমের সাক্ষাৎকার নেন। সেখান তাঁরা বাবার শারীরিক অবস্থা এবং জেলে তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, তা নিয়ে বিস্ফোরক দাবি করেন। তাঁদের অভিযোগ, ইমরানকে দীর্ঘ সময় একাকী বন্দি করে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে।

আরও পড়ুন: বন্যা-ধসে বিপর্যস্ত নেপাল, দেশবাসীকে সতর্ক থাকার বার্তা ক্রিকেটারদের

সুলেমান দাবি করেন, ইমরানকে (Imran Khan) যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে না নিয়ে তাঁকে কয়েক ঘণ্টার জন্য সরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁর কথায়, ‘আমরা প্রথমে আশাবাদী ছিলাম। কিন্তু আমাদের আশঙ্কাই সত্যি হয়। তাঁকে যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে না গিয়ে মাত্র কয়েক ঘণ্টার জন্য সরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার পর সরাসরি জেলে ফেরত পাঠানো হয়’।

Full interview of Imran Khan s sons @Kasim_Khan_1999 and @SulaimanKhaj with Former England Captain @AthersCricket They shared latest health updates on @ImranKhanPTI and raised urgency on required medica treatment.
In the historic @HomeOfCricket #ImranKhan #LordsCricketGround pic.twitter.com/SvZR2xjFWM
— AFTAB ASHIQ (Tabi) 🌎 (@aftabashiq25) August 28, 2026

আরও বিস্ফোরক অভিযোগ করেন সুলেমান। তিনি বলেন, ‘আসলে সরকারি আধিকারিকেরা এক ঘণ্টা ধরে তাঁর পরীক্ষা করেছিলেন। তাঁরা বললেন, ‘উনি ভাল আছেন।’ তার পর জানানো হয়েছিল, তাঁকে স্বাধীন হাসপাতাল শিফা-য় নিয়ে যাওয়া হবে। কিন্তু চিকিৎসকেরা এবং আমাদের এক আত্মীয়, যিনি নিজেও চিকিৎসক, সেখানে অপেক্ষা করলেও তাঁকে সরাসরি জেলে ফেরত পাঠানো হয়’।

ইমরানের (Imran Khan) অন্য ছেলে কাসিমও দাবি করেন, পাকিস্তান সরকার তাঁর বাবাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। তাঁদের অভিযোগ, ইমরান দিনে ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট ঘরে একা থাকেন। একই সঙ্গে তাঁরা দাবি করেন, পাকিস্তানে রাজনৈতিক বন্দিদের মৃত্যুর ঘটনা ঘটে এবং একই পরিণতির আশঙ্কা করছেন তাঁরা বাবার ক্ষেত্রেও।

আরও পড়ুন: সাত সকালেই মহমেডান স্পোর্টিং ক্লাবে হইচই, পদত্যাগ কোচ মেহরাজউদ্দিনের, কী কারণে ইস্তফা?

এই সাক্ষাৎকার নিয়েই ক্ষুব্ধ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের আপত্তি ছিল, ক্রিকেট ম্যাচের সম্প্রচারের মধ্যে রাজনৈতিক বিষয়কে জায়গা দেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, পিসিবি স্কাই স্পোর্টসকে সাক্ষাৎকারটি সম্প্রচার না করার অনুরোধ জানায়। এমনকী, পাকিস্তান দল লাঞ্চের পর মাঠে না নামার হুমকিও দিয়েছিল বলে খবর। সেটা যে আদ্যোপান্ত একটি নাটক ছিল, তা পরে বোঝা যায়। কারণ, পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) হস্তক্ষেপে পরিস্থিতি সামলে নেওয়া হয় এবং পাকিস্তান দল শেষ পর্যন্ত মাঠে নামে।

তবে ততক্ষণে সাক্ষাৎকারটি সম্প্রচার হয়ে গিয়েছে। পরে স্কাই স্পোর্টসের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগও জানিয়েছে পিসিবি। স্কাই অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করেনি। বোঝাই যাচ্ছে তারা বিষয়টিকে কোনো গুরুত্বই দেয়নি।

ইমরানের (Imran Khan) শারীরিক অবস্থা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। মাইকেল আথারটন-সহ ২১ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে ইমরানের মানবিক চিকিৎসা এবং যথাযথ দেখভালের আবেদন জানিয়েছেন। অন্য দিকে পাকিস্তান সরকার ইমরানের পরিবারের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি যথাযথ সুযোগ-সুবিধাও পাচ্ছেন।

ফলে লর্ডসের মাঠে প্রথম দিনের ক্রিকেটের পাশাপাশি ইমরান (Imran Khan)-ইস্যুতেও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্রিকেটের মঞ্চে ফের সামনে আসে পাকিস্তানের রাজনীতি এবং ফের উঠে আসে তাদের অমানবিক স্বেচ্ছাচারিতার গল্প।

দেখুন: তারাতলার উদ্ধারকাজে ১০ পুলিশকর্মীকে ‘জীবন রক্ষা পদক’ দিল রাজ্য সরকার