• facebook
  • twitter
  • youtube
Saturday, 29 August, 2026

বন্যা-ধসে বিপর্যস্ত নেপাল, দেশবাসীকে সতর্ক থাকার বার্তা ক্রিকেটারদের

বিপর্যয়ের সময়ে সমাজ মাধ্যমে ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার বার্তা দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল

বন্যা-ধসে বিপর্যস্ত নেপাল, দেশবাসীকে সতর্ক থাকার বার্তা ক্রিকেটারদের

Image: Insta/dipendraairee45

একের পর এক বন্যা ও ধসে বিপর্যস্ত নেপালের বিভিন্ন এলাকা (Nepal Flash Flood)। বিশেষ করে নদী সংলগ্ন এবং নিচু এলাকাগুলিতে তৈরি হয়েছে বিপদের আশঙ্কা(Nepal Flash Flood)। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানালেন নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিংহ আইরি ও সন্দীপ লামিচানে। একই সঙ্গে বিপর্যয়ের সময়ে সমাজ মাধ্যমে ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার বার্তা দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (CAN)।

আরও পড়ুন: বাংলায় ‘সাসপেন্ড’ হওয়া ক্রিকেটার কী করে ভারতীয় দলে? জাতীয় যুব দল ঘোষণার পর উঠে গেল এই প্রশ্ন

ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দেন দীপেন্দ্র। তিনি লেখেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে বন্যা ও ধসের খবর শুনে আমার হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত। রাসুয়ার দিকে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা (Nepal Flash Flood) এবং তার জেরে তৈরি হতে পারে এমন বিপদের কথা মাথায় রেখে ত্রিশূলী নদীর আশপাশে, বিশেষ করে নদীতীরবর্তী এলাকায় থাকা সকলকে সতর্ক ও নিরাপদ থাকার জন্য আন্তরিক আবেদন করছি(Nepal Flash Flood)। দেশের এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একজোট হয়ে এগিয়ে যাই। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।’

সন্দীপ লামিচানেও সমাজমাধ্যমে মানুষকে সাবধানে থাকার আবেদন জানিয়েছেন। তাঁর বার্তা, ‘বন্যা সম্পর্কে সচেতন থাকুন। নদী, নালা, জলমগ্ন রাস্তা, সেতু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলুন। জলের স্তর খুব দ্রুত বেড়ে যেতে পারে। ফলে পরিচিত জায়গাও মুহূর্তে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আপনি যদি কোনও ক্ষতিগ্রস্ত এলাকায় থাকেন, তা হলে সতর্ক থাকুন, পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবর রাখুন এবং স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন। নিরাপদে থাকুন এবং একে অপরের খেয়াল রাখুন।’

আরও পড়ুন: খিদিরপুরকে হারিয়ে সুপার সিক্সে জায়গা পাকা লাল-হলুদ ব্রিগেডের

ক্রিকেটারদের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে নেপাল ক্রিকেট বোর্ডও। নদীর কাছাকাছি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আবেদন জানিয়েছে CAN। একই সঙ্গে বিপর্যয়ের সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো খবর, বিভ্রান্তিকর ভিডিয়ো বা যাচাই না-করা তথ্য শেয়ার না করার অনুরোধ করেছে তারা (Nepal Flash Flood)।

CAN-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের জীবন ও সম্পত্তির যে ক্ষয়ক্ষতি হতে পারে, তা থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য আমরা সকল নাগরিককে আন্তরিক আবেদন জানাচ্ছি। এই দুর্যোগের সময়ে সামাজিক মাধ্যম বা অন্য কোনও মাধ্যমে যাচাই না-করা, বিভ্রান্তিকর কিংবা মিথ্যা খবর, ভিডিয়ো বা অন্য কোনও ধরনের ভুল তথ্য ছড়াবেন না বা শেয়ার করবেন না।’

নেপাল ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, এই কঠিন সময়ে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করতে হবে(Nepal Flash Flood)। তাদের কথায়, ‘এই সময়ে শুধুমাত্র সঠিক এবং সরকারি তথ্যের উপর বিশ্বাস রেখে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করুন।’

দেখুন: নেপালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ