• facebook
  • twitter
  • youtube
Thursday, 3 September, 2026

ক্লাবহীন! ইউরোপের দলবদলের বাজার বন্ধের পরেও নতুন ঠিকানা খুঁজছেন বেঞ্জিমা-রামোস-ইকার্দিরা

সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে বেঞ্জিমা। ২০২২-এর ব্যালন ডি'অর জয়ী ফরাসি স্ট্রাইকার আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। মাত্র কয়েক মাস আগে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি

ক্লাবহীন! ইউরোপের দলবদলের বাজার বন্ধের পরেও নতুন ঠিকানা খুঁজছেন বেঞ্জিমা-রামোস-ইকার্দিরা

Photo: Representational Image

দলে দলে সই করল ক্লাবগুলি। কোটি কোটি ইউরোর লেনদেন হল। শেষ মুহূর্তে বদলে গেল বহু দলের ছবি। অথচ ইউরোপের বড় লিগগুলির দলবদলের জানলা বন্ধ হওয়ার পরেও ক্লাবহীন একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন করিম বেঞ্জিমা (Karim Benzema), সের্খিয়ো রামোস (Sergio Ramos), মাউরো ইকার্দি (Mauro Icardi), পল পোগবা, রিয়াদ মাহরেজ, জাডন স্যাঞ্চো, ফিলিপে কুতিনিয়ো, দানি কারভাহাল এবং দাভিদ আলাবার মতো ফুটবলাররা।

ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি এবং ফ্রান্সের দলবদলের বাজার বন্ধ হয়েছে মঙ্গলবার। কিন্তু চুক্তিহীন ফুটবলারদের ক্ষেত্রে সে গল্প এখনও শেষ হয়নি। যে সব লিগে দলবদলের দরজা খোলা রয়েছে, সেখানে তাঁরা নতুন ক্লাব খুঁজে নিতে পারেন। তবে ইউরোপীয় প্রতিযোগিতায় দ্রুত নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে।

সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে বেঞ্জিমা (Karim Benzema)। ২০২২-এর ব্যালন ডি’অর জয়ী ফরাসি স্ট্রাইকার আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। মাত্র কয়েক মাস আগে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। এখন ৩৮ বছরের বেঞ্জিমার (Karim Benzema) সামনে দু’টি রাস্তা—নতুন ক্লাব খোঁজা অথবা অবসর নিয়ে ফেলা। কোন পথে যান তিনি (Karim Benzema), সেটাই দেখার।

আরও পড়ুন: প্রথম সেটে ধাক্কা খাওয়ার পরেই তুললেন ঝড়! ইউএস ওপেনে ফেরার লড়াই জারি আলকারাজের

তাঁর পাশে আছেন রামোস (Sergio Ramos)। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডিফেন্ডার দীর্ঘ বর্ণময় কেরিয়ারে জিতেছেন ২২টি ট্রফি। স্পেনের হয়ে বিশ্বকাপ-সহ চারটি ট্রফিও রয়েছে তাঁর (Sergio Ramos)। বয়স ৪০ ছুঁলেও অবসর ঘোষণা করেননি রামোস (Sergio Ramos)। ফলে শেষ বার মাঠে নামার আগে নতুন কোনও ক্লাবের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইকার্দির (Mauro Icardi)গল্পটা অবশ্য আলাদা। ২০২২ সালে পিএসজি থেকে গালাতাসারাইয়ে লোনে গিয়ে পরে পাকাপাকি ভাবে তুরস্কের ক্লাবটিতে যোগ দেন আর্জেন্টিনার স্ট্রাইকার (Mauro Icardi)। চার বছরে ১৩৪ ম্যাচে ৭৭ গোল করে ক্লাবের অন্যতম প্রিয় তারকা হয়ে ওঠেন। জিতেছেন চারটি তুর্কি লিগ, একটি তুর্কি কাপ এবং একটি সুপার কাপ। ২০২৩-২৪ মরসুমে ২৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। কিন্তু গুরুতর হাঁটুর চোট এবং ভিক্টর ওসিমহেনের আগমনের পরে তাঁর (Mauro Icardi)ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ২০২৬-এর ৩০ জুন গালাতাসারাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়।

শুধু আক্রমণভাগ নয়, মিডফিল্ডেও রয়েছে বড় নাম। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী পল পোগবা ফের ক্লাবহীন। মোনাকোর সঙ্গে তাঁর চুক্তি গত ১৯ অগস্ট পারস্পরিক সমঝোতায় শেষ হয়েছে। চোটের কারণে ২০২৫-২৬ মরসুমে মাত্র ছ’টি ম্যাচ খেলতে পেরেছিলেন ৩৩ বছরের এই মিডফিল্ডার।

আর এক প্রাক্তন রিয়াল তারকা দানি কারভাহালও এই তালিকায়। ছ’টি চ্যাম্পিয়ন্স লিগজয়ী স্প্যানিশ ডিফেন্ডারের সামনে এখন নতুন ক্লাবের সন্ধান। একই তালিকায় রয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ আলাবাও।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা হচ্ছে না শামির! বাদ নবিও, ৫ পেসারের সম্ভাব্য তালিকায় কারা?

ফিলিপে কুতিনিয়োও এখন ক্লাবহীন। বার্সেলোনা এক সময় লিভারপুলকে প্রায় ১২ কোটি ইউরো দিয়ে তাঁকে কিনেছিল। পরে বায়ার্ন মিউনিখে লোনে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগও জেতেন এই ব্রাজিলীয়। কিন্তু সেই সোনালি সময় আর ফেরেনি। নিজের ফুটবলের শুরুর ক্লাব ভাস্কো দা গামায় খেলার পর এখন নতুন চুক্তির অপেক্ষায় তিনি।

রিয়াদ মাহরেজ, জাডন স্যাঞ্চো, রাহিম স্টার্লিং, উইলফ্রেড জাহা, জেমস রদ্রিগেজ, অ্যান্টনি মার্শিয়াল, জোসেলু এবং জর্জিনিয়ো ভাইনালডুমের মতো অভিজ্ঞ ফুটবলাররাও রয়েছেন ক্লাবহীনদের তালিকায়।

তবে দলবদলের বাজার বন্ধ মানেই তাঁদের ফুটবল-জীবনে তালা পড়ে যাওয়া নয়। বরং পরের কয়েক দিনেই স্পষ্ট হতে পারে—এই তারকারা নতুন ক্লাবের জার্সি পরবেন, নাকি ধীরে ধীরে ফুটবল থেকে সরে যাওয়ার পথ বেছে নেবেন।

দেখুন: উত্তমকুমারের জন্মশতবর্ষে নন্দনে ৩ থেকে ৬ সেপ্টেম্বর বিশেষ অনুষ্ঠান