তবে প্রতিযোগিতামূলক টেনিসে নয়, এক বিশেষ প্রদর্শনী ম্যাচে। ইউএস ওপেন শুরুর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে (Ashe Stadium)আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন সুইস কিংবদন্তি। আর সেই প্রত্যাবর্তনের আগে আবেগঘন বার্তা দিলেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা (Roger Federer)। তাঁর কথায়, এটি সমর্থকদের ধন্যবাদ জানানোর এক বিরল সুযোগ।
২০১৯-এর ইউএস ওপেন কোয়ার্টার ফাইনালে গ্রিগর দিমিত্রভের কাছে হারের পর আর কখনও ফ্লাশিং মিডোজে খেলতে নামেননি ফেডেরার (Roger Federer)। তখনও তিনি অবসর নেওয়ার কথা ভাবেননি। কিন্তু চোট-আঘাতের কারণে ২০২০ ও ২০২১ ইউএস ওপেনে অংশ নিতে পারেননি। শেষ পর্যন্ত ২০২২-এর লেভার কাপে বিদায় জানান পেশাদার টেনিসকে। ফলে নিউ ইয়র্কের দর্শকেরা তাঁর জন্য কোনও বিদায় অনুষ্ঠানের সুযোগ পাননি।
আরও পড়ুন: পূর্বাঞ্চলের ইনিংস জয়ে উইকেটহীন শামি, জোড়া উইকেট নিয়ে ভাইরাল বৈভব!
সেই আক্ষেপই যেন মিটতে চলেছে এ বার। ভারতীয় সময়ে মঙ্গলবার রাতে প্রদর্শনী ম্যাচে ফেডেরারের (Roger Federer)সঙ্গে থাকবেন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি রডিক, আন্দ্রে আগাসি এবং জন ম্যাকেনরো। ইউএস ওপেনে এই চার কিংবদন্তির ঝুলিতে রয়েছে মোট ১২টি সিঙ্গলস খেতাব।
সাংবাদিক বৈঠকে ফেডেরার বলেন, ‘আমার কাছে এ এক সত্যিকারের সুযোগ, সবাইকে ধন্যবাদ জানানোর। বিদায় জানানোও গুরুত্বপূর্ণ। অন্তত আমার কাছে এ খুবই অর্থবহ। তাই এই অনুষ্ঠানটা স্পেশাল’।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে (Ashe Stadium) ফেরার অনুভূতি নিয়েও উচ্ছ্বসিত তিনি। ফেডেরারের (Roger Federer)কথায়, ‘আবার আর্থার অ্যাশ-এ ফিরতে পারছি, যেখানে আমার অসংখ্য স্মরণীয় মুহূর্ত আছে। বিশেষ করে নিউ ইয়র্কের দর্শকদের ফের দেখতে পাওয়ার তর সইছে না যেন’।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Roger Federer returns to tennis' biggest stage 🤩 <a href=”https://t.co/OlGuqNILPW”>pic.twitter.com/OlGuqNILPW</a></p>— US Open Tennis (@usopen) <a href=”https://x.com/usopen/status/2091966544502796608?ref_src=twsrc%5Etfw”>August 24, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
তবে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে থাকার কারণে কিছুটা নার্ভাসও তিনি। মজা করে বলেন, ‘সত্যি বলতে একটু নার্ভাস লাগছে। প্রায় পাঁচ বছর ধরে কোনও সেট খেলিনি। কাল কী হবে জানি না। অনেক অনিশ্চয়তা আছে, কিন্তু ফিরে আসতে পারছি বলেই খুব খুশি’।
এদিকে অনেকের মনেই প্রশ্ন, সেরেনা উইলিয়ামস যখন প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন, তখন ফেডেরারও (Roger Federer) কি প্রত্যাবর্তনের কথা ভাবছেন? এই প্রশ্নে দ্রুত জল্পনায় জল ঢেলে দেন ফেডেরার। ওয়াইল্ড কার্ড নিয়ে আগ্রহী কি না জানতে চাওয়া হলে অন্তত ন’বার ‘না’ বলেন তিনি।
ফেডেরারের (Roger Federer)কথায়, ‘বাধা অনেক বেশি। তা ছাড়া আমি ভীষণ ব্যস্ত। সব কিছু ভালই আছে। এখন আমি শুধু একজন সমর্থক। খেলা দেখতেই উপভোগ করছি’।
আরও পড়ুন: হকি বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্যর্থতার কী ব্যাখ্যা দিলেন ভারতের কোচ ফালটন?
ইউএস ওপেনের ইতিহাসে অন্যতম সফল পুরুষ খেলোয়াড় ফেডেরার (Roger Federer)। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচ বার খেতাব জিতেছিলেন তিনি, যা এখনও ওপেন যুগে রেকর্ড। তাই তাঁর প্রত্যাবর্তন ঘিরে নিউ ইয়র্কে উন্মাদনা তুঙ্গে। প্রদর্শনী ম্যাচের টিকিটের দামও আকাশছোঁয়া।
নিজের চার সন্তান, দুই জোড়া যমজ, যাদের বয়স এখন ১২ এবং ১৭, প্রসঙ্গে ফেডেরার (Roger Federer)বলেন, ‘বাচ্চারা এখন বড় হয়ে যাচ্ছে, তাই ওরাও হয়তো বাবাকে খেলতে দেখার আনন্দটা একটু উপভোগ করতে পারবে’।
ফেডেরার (Roger Federer)মনে করছেন, এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা খুব বেশি থাকবে না। তিনি বলেন, ‘আমরা পাঁচ সেটের ম্যাচ খেলছি না। আশা করছি, আমাদের জন্য যেমন ম্যাচটা দারুণ মজার হবে, দর্শকদের জন্যও তেমনই আনন্দের হবে— আমাদের আবার কোর্টে খেলতে দেখবেন’।
টেনিস কোর্টে আর প্রত্যাবর্তন না হলেও, নিউ ইয়র্কে এই এক সন্ধ্যার জন্য সময় যেন পিছিয়ে যাবে। আর্থার অ্যাশের আলোয় ফের একবার দেখা যাবে সেই চেনা ফেডেরারকে (Roger Federer)— র্যাকেট হাতে, দর্শকদের ভালোবাসার সমুদ্রে।