• facebook
  • twitter
Sunday, 24 May, 2026

মার্কিন সেক্রেটারির সঙ্গে বৈঠকে জয়শংকর

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর  ভারত-আমেরিকা সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

New Delhi, May 24 (ANI): (L-R) U.S. Secretary of State Marco Rubio, External Affairs Minister S. Jaishankar, and U.S. Ambassador to India Sergio Gor pose for a photo during the celebrations of the 250th anniversary of U.S. independence at Roosevelt House, in New Delhi on Saturday. (@USAmbIndia X/ANI Photo)

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর  ভারত-আমেরিকা সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি ও পারমাণবিক সহযোগিতা—সব ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জয়শংকর বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে ১০ বছরের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তির নবীকরণ হয়েছে। পাশাপাশি, সমুদ্রতলের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে একটি বিস্তৃত ‘আন্ডারওয়াটার ডোমেন অ্যাওয়ারনেস রোডম্যাপ’-এও সই হয়েছে। তিনি জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনায় ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক যুদ্ধ ও সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Advertisement

অর্থনৈতিক সম্পর্ক নিয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। জয়শঙ্কর বলেন, পারস্পরিক সুবিধাজনক বাণিজ্য চুক্তির অন্তর্বর্তী খসড়া দ্রুত চূড়ান্ত করার বিষয়ে দুই দেশই আগ্রহী। এই অন্তর্বর্তী চুক্তিই ভবিষ্যতের পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করবে। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় এই বৃহত্তর বাণিজ্য চুক্তির রূপরেখা তৈরি হয়েছিল। জয়শঙ্কর জানান, সম্প্রতি ভারতীয় প্রতিনিধিদল ওয়াশিংটন সফর করেছে এবং খুব শীঘ্রই মার্কিন প্রতিনিধিদলও ভারতে আসতে পারে।

Advertisement

জ্বালানি নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান বিদেশমন্ত্রী। তাঁর কথায়, ১৪০ কোটিরও বেশি মানুষের জ্বালানি চাহিদা পূরণ করা সরকারের প্রধান দায়িত্ব। তাই সাধারণ মানুষের জন্য সুলভ ও সহজলভ্য জ্বালানি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারত-আমেরিকার মধ্যে জ্বালানি বাণিজ্য বৃদ্ধি ইতিবাচক বার্তা দিচ্ছে। ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও পারমাণবিক শক্তি ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। জয়শঙ্কর বলেন, ‘শান্তি আইন’ পাশ হওয়ার ফলে নতুন সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি একটি মার্কিন প্রতিনিধিদল ভারত সফর করেছে এবং ভবিষ্যতে পারমাণবিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলেই আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, আমেরিকার কিছু নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয়ও মার্কিন বিদেশসচিবের সামনে তুলে ধরেছেন বলে জানান ভারতের বিদেশমন্ত্রী।

Advertisement