• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

রেড রোডে যোগা দিবসের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের জোড়া মামলা

কলকাতা পুলিশের সেই নোটিসকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে আইনজীবী শামীম আহমেদ দৃষ্টি আকর্ষণ করেন

কলকাতা পুলিস ও সরকারের নোটিসকে চ্যালেঞ্জ করে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি ও অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের তরফে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে দু’টি মামলা  দায়ের করা হয়েছে।

কলকাতার রেড রোড আন্তর্জাতিক যোগ দিবস আগামী ২১ জুন রবিবার। সেই উপলক্ষে আয়োজিত প্রধান অনুষ্ঠানের প্রস্তুতি, মঞ্চ নির্মাণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কারণে বন্ধ রাখা হয়েছে। কলকাতা পুলিশের সেই নোটিসকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে আইনজীবী শামীম আহমেদ দৃষ্টি আকর্ষণ করে জানান, ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের জন্য একটি বিশেষ রাজনৈতিক দলকে যখন কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হচ্ছে অথচ অন্য কাউকে সেই জায়গায় সভা সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

পাশাপাশি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যোগা দিবস কেন্দ্র করে পৃথক একটি মামলা দায়ের করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতে দাবি করেছেন রাজ্য সরকার কখনোই বলপূর্বক কোনও নির্দেশ চাপিয়ে দিতে পারে না।

রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানান, রাজ্যের মুখ্য সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যোগা দিবসে সরকারি কর্মচারীদের উপস্থিত বাধ্যতামূলক। রাজ্য সরকারি কর্মচারীদের নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী তা বাধ্য করা যায় না।