• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

সর্বমঙ্গলা মন্দিরে কবি সাহিত্যিকদের বসন্ত উৎসব

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৬ মার্চ– ঐতিহাসিক মা সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব৷ কবি, সাহিত্যিক, লেখক ও সংগীত শিল্পীদের উপস্থিতিতে জমজমাট অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানের সভাপতি ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার দেবেশ ঠাকুর৷ প্রথমে সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী বসন্ত উৎসবের তাৎপর্য্য নিয়ে বক্তব্য রাখেন৷ এর পরে সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, কবি আবু মনিরুদ্দিন,

সর্বমঙ্গলা মন্দিরে কবি সাহিত্যিকদের বসন্ত উৎসব

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৬ মার্চ– ঐতিহাসিক মা সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব৷ কবি, সাহিত্যিক, লেখক ও সংগীত শিল্পীদের উপস্থিতিতে জমজমাট অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানের সভাপতি ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার দেবেশ ঠাকুর৷ প্রথমে সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী বসন্ত উৎসবের তাৎপর্য্য নিয়ে বক্তব্য রাখেন৷ এর পরে সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, কবি আবু মনিরুদ্দিন, নিতাই মুখার্জি, প্রদীপ ব্যানার্জী, আইনজীবী সঞ্জয় ঘোষ, উদয় শঙ্কর কোনার, শিক্ষক মানব সরকার দোল উৎসব নিয়ে নানা আলোচনায় অংশ নেন৷ সমবেত সংগীতের মধ্যে অনুষ্ঠান শুরু হয়৷

আড়াই ঘন্টা ধরে অনুষ্ঠান চলে৷ সুচারু ভাবে সঞ্চালনা করেন সমাপ্তিকা মন্ডল৷ সংগীতে অংশ নেন বিশিষ্ট শিল্পীদের মধ্যে লিলি দাস, মণিদীপা মজুমদার, গার্গী মল্লিক, করবি ঘোষ, মনোমালা সতপতি, পম্পা ঘোষ, দেবনাথ মুখার্জি, কাজল সাহা, মিতা মন্ডল, তাপস ভূষণ সেনগুপ্ত প্রমুখ৷ কবিতা পাঠে অংশ নেন সুষমা মিত্র, লক্ষণ দাস ঠাকুরা, অরুন শিকদার, সায়ন্তি হাজরা, অশোক বর্মন, দীপেন শীল৷ সংগীতে অংশ নেন শুভশ্রী বোস, সুনন্দা ভট্টাচার্য, সৌমিলি বসু, মধুমিতা পিরি৷ সব মিলিয়ে অনেকের উপস্থিতিতে অনুষ্ঠানকে ঘিরে মা সর্বমঙ্গলা মন্দির মিলন মেলায় পরিণত হয়৷