নিম্নচাপের প্রভাবে দক্ষিণে বৃষ্টি, উত্তরে অতিভারী বৃষ্টির সতর্কতা

Image: IANS

বর্ষার বৃষ্টি তো ছিলই তার সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ (West Bengal Weather Forecast) । ইতিমধ্যেই নিম্নচাপটি স্থলভাগে দিকে ঢুকে পড়েছে। সেই সঙ্গে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal)  আরও কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (West Bengal Weather Forecast) ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলে থাকা নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে (West Bengal Weather Forecast) । বৃহস্পতিবার নিম্নচাপের অবস্থান ছিল মেদিনীপুরের প্রায় ৫০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে এবং কলকাতা থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে (West Bengal Weather Forecast) । বাঁকুড়া থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পুরুলিয়া থেকে ১৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে এবং জামশেদপুর থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে ছিল সেটি।

আরও পড়ুন:  স্বাধীনতা দিবসে ১৪ আইপিএসকে সম্মান, মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন দময়ন্তী সেন


শুক্রবার নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Forecast) । একইসঙ্গে সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল পর্যন্ত পৌঁছেচে। এই দুই আবহাওয়া ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরও কয়েক দিন ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast) ।

কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

শুক্রবার ও শনিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান,বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (West Bengal Weather Forecast) ।

কলকাতাতেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। আপাতত দক্ষিণের জেলাগুলিতে নতুন করে কোনও বিশেষ সতর্কতা নেই (West Bengal Weather Forecast) ।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস, মৃত ৭, এখনও আটকে এক শ্রমিক

উত্তরবঙ্গে (Northe Bengal) দুর্যোগের আশঙ্কা

দক্ষিণের (South Bengal) তুলনায় উত্তরে (North Bengal) বৃষ্টির দাপট আরও কয়েক দিন বেশি থাকবে (West Bengal Weather Forecast) । জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রবিবার ও সোমবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি (West Bengal Weather Forecast) । বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট থাকলেও রবিবারের পর থেকে পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হতে পারে।

দেখুন: ‘রাজনৈতিক পরিচয় দেখা হয়নি, দেখা হয়েছে শিল্পীর পরিচয়’, মিঠুন