• facebook
  • twitter
  • youtube
Sunday, 27 September, 2026

মেঘ সরে রোদ ঝলমলে আকাশ, নেই সতর্কতা, সপ্তাহভর কেমন থাকবে উত্তর-দক্ষিণ?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মেঘ সরে রোদ ঝলমলে আকাশ, নেই সতর্কতা, সপ্তাহভর কেমন থাকবে উত্তর-দক্ষিণ?

Photo: File photo

গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে। তো কোথাও আবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে মেঘে ঢেকে গিয়েছিল শরতের আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপ সক্রিয় থাকলেও আপাতত পশ্চিমবঙ্গের উপর এর কোনও প্রভাব পড়বে না। তাহলে সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার কোনও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। উত্তরের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। রবিবার উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস নেই। সেই সঙ্গে আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গে কোনও ঝড়বৃষ্টির সতর্কতা নেই। তবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

রবিবার সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। তবে বিকেলের দিকে আকাশ মেঘলা হতে পারে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আরও পড়ুন: মহালয়ার মধ্যে ঝাঁ চকচকে হবে তিলোত্তমার ৫০০ রাস্তা, আশ্বাস পুরসভা ও পুলিশের

ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সীমান্ত সংলগ্ন গভীর নিম্নচাপটি আগেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এখন তা উত্তর-পশ্চিমে সরে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের সীমান্তের কাছে অবস্থান করছে। আবহবিদরা জানিয়েছেন, রবিবারের মধ্যে তা শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর প্রভাবে সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে আপাতত আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।