গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে তাঁর মাথার উপর। আত্মগোপনে থাকা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ( Tulu Mondal) বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন। পাশাপাশি, তাঁর সম্পতি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।
বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলাটি ওঠে। তবে শেষ পর্যন্ত মামলাটির শুনানি নেননি বিচারপতি। জানা গিয়েছে, টুলু মণ্ডল ( Tulu Mondal) সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে (Calcutta High Court)বিচারাধীন রয়েছে। একই বিষয়ে মামলা অন্য এজলাসে বিচারাধীন থাকায় বিচারপতি কৌশিক চন্দ মামলাটি শুনতে অস্বীকার করেন। বৃহস্পতিবার দুপুর ২টোর সময় মামলাটি শুনবেন বলে জানিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। সেই মতো টুলুর আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এজলাসে হাজির হন (Calcutta High Court)।
ফলে গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এসেও আপাতত স্বস্তি পেলেন না টুলু মণ্ডল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই টুলুর (Tulu Mondal) বিরুদ্ধে আইনি চাপ ক্রমশ বাড়ছে। যে কোনও মুহূর্তে পুলিশ বা তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে তাঁর। সেই পরিস্থিতিতে শুধু গ্রেপ্তারি পরোয়ানাকেই নয়, তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রশাসনিক প্রক্রিয়াকেও বেআইনি দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/qE8uMXym_WI?si=YIIiHpXm-hj0c7jU” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>