‘বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের মাটি’- রেড রোডে ঐক্যের বার্তা শুভেন্দুর

Image: FB/SuvenduWB

৮০তম স্বাধীনতা দিবসে (80th Independence Day) রেড রোড থেকে বাংলার উন্নয়ন ও জাতীয়তাবাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এদিন তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের কথা বলেন। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণ করতে হবে পশ্চিমবঙ্গকেও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান তিনি (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন তখনই পূর্ণ হবে, যখন একটি উন্নত ও গৌরবময় পশ্চিমবঙ্গও গড়ে উঠবে। কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন এবং নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত রাজ্যের সর্বত্র উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার ডাক দেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


বাংলার ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, এই মাটি ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদের। পাশাপাশি মাতঙ্গিনী হাজরা ও বীণা দাসের মতো সাহসী নারীরাও স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে তিনি (Suvendu Adhikari) জানান। তাই রাজনৈতিক বিভেদ ও সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে বাংলার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি (Suvendu Adhikari)।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথাও এদিন বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর আগে ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ দিবসের অনুষ্ঠানেও তাঁর ভূমিকার কথা তুলে ধরেছিলেন তিনি (Suvendu Adhikari)।

আরও পড়ুন: তরুণ প্রজন্মের হাত ধরেই বিকশিত ভারত, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রীর

এ দিনের অনুষ্ঠান ছিল বর্ণাঢ্যময় (80th Independence Day) । সকালে নেতাজির মূর্তিতে মাল্যদান করার পর রেড রোডে (80th Independence Day) জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএস আধিকারিককে দেওয়া হয় ‘মুখ্যমন্ত্রীর পদক’ (Suvendu Adhikari)।

এর পর শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ (80th Independence Day) । এই প্রথম রেড রোডের প্যারেডে কম্য়ান্ডারের পাশাপাশি সহকারী কম্যান্ডারও অংশ নেন। কুচকাওয়াজ শেষে প্রদর্শিত হয় মোট ১২টি ট্যাবলো (80th Independence Day) । তার মধ্যে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ট্যাবলো (80th Independence Day) । পাশাপাশি অন্নমৃত, কন্যারত্ন, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার বিভিন্ন উদ্যোগের ট্যাবলোও তুলে ধরা হয় (80th Independence Day) ।

দেখুন: ৮০তম স্বাধীনতা দিবসে রেড রোডে পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর