শিয়ালদহ ডিভিশনে এসি লোকালে বাড়ল স্টপেজ, ১ অক্টোবর থেকে নতুন সূচি

Image: SNS

শহরতলির নিত্যযাত্রীদের জন্য এসি লোকালে (AC Local) বাড়ল স্টপেজ। ১ অক্টোবর থেকে শিয়ালদহ ডিভিশনের কয়েকটি এসি ইএমইউ (AC Local) লোকালে নতুন করে স্থায়ী স্টপেজ চালু হচ্ছে। একই সঙ্গে রানাঘাট-শিয়ালদহ রুটের তিনটি স্টেশনে অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক মেয়াদও ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘বাসযাত্রা ৪.০’, সম্মানিত করা হবে মহিলা বাস চালক ও কন্ডাক্টরদের

রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহগামী ৩৩৭৬২ নম্বর এসি লোকাল গোপালনগর এবং বামনগাছিতে স্থায়ী ভাবে দাঁড়াবে। গোপালনগরে ট্রেনটির সময় সকাল ৭টা ৩৪ থেকে ৭টা ৩৫ মিনিট। বামনগাছিতে ৮টা ৪৩ থেকে ৮টা ৪৪ মিনিট। শিয়ালদহে পৌঁছবে সকাল ৯টা ৩৮ মিনিটে।


অপর দিকে, ৩৩৭৬১ নম্বর শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল (AC Local) শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছাড়বে। বামনগাছিতে ৭টা ২ থেকে ৭টা ৩ মিনিট এবং গোপালনগরে রাত ৮টা ১৯ থেকে ৮টা ২০ মিনিট দাঁড়াবে। রানাঘাটে পৌঁছবে রাত ৮টা ৪৩ মিনিটে।

আরও পড়ুন: ‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ করল কালকাতা হাইকোর্ট

অন্যদিকে, ৩১৬৩৭ নম্বর শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল (AC Local) ইছাপুরে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে, হালিশহরে ৭টা ৫৪ মিনিটে এবং সিমুরালিতে রাত ৮টা ১২ মিনিটে থামবে। রানাঘাট-শিয়ালদহগামী ৩১৬৩৮ নম্বর ট্রেনটি সিমুরালিতে সকাল ৮টা ৪৫ মিনিটে, হালিশহরে ৯টা ২ মিনিটে এবং ইছাপুরে ৯টা ২৩ মিনিটে দাঁড়াবে।

নতুন স্টপেজের ফলে শিয়ালদহ, রানাঘাট, বনগাঁ এবং সংলগ্ন এলাকার নিয়মিত যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা রেলের। যাত্রীদের ট্রেনে ওঠার আগে সর্বশেষ সময়সূচি ও স্টেশনের ঘোষণা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/9884APiQM2E?si=naQMwUu_1LUB5j-M” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>