আরও বিপাকে শওকত মোল্লা! এবার ইউএপিএ ধারা যোগ করল এনআইএ

Image: ANI

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে বোমা বিস্ফোরণ মামলায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ( Saokat Molla) বিরুদ্ধে ইউএপিএ (UPA)  ধারা যুক্ত করার অনুমতি দিল আদালত। শুক্রবার এইআইএ (NIA) -র বিশেষ আদালতে এই আবেদন জানায় এনআইএ (NIA)। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

এনআইএ (NIA)-র দাবি, বিধানসভা নির্বাচনের আগের এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই কারণেই শওকতের ( Saokat Molla) বিরুদ্ধে ইউএপিএ ধারা যুক্ত করার প্রয়োজন হয়েছে বলে আদালতে জানায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: যাদবপুরের গেটে আবারও বসল ঐতিহ্যবাহী প্রতীক


শওকত মোল্লাকে ( Saokat Molla) এই মামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারী এবং দীর্ঘদিনের পলাতক সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে এনআইএ (NIA)। তদন্তকারীদের দাবি, অন্য অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন শওকত ( Saokat Molla) । পাশাপাশি বিস্ফোরণস্থলের তথ্যপ্রমাণ নষ্ট করার নির্দেশও তিনি দিয়েছিলেন বলে অভিযোগ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্য পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার নেওয়া পর থেকেই শওকতের ( Saokat Molla) খোঁজে ছিল এনআইএ(NIA)। গত ৫ জুন রাতে ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল।

এনআইএ (NIA) সূত্রে দাবি, বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিলেন শওকত ( Saokat Molla) । দক্ষিণ ২৪ পরগনার সীমান্তবর্তী চুনাখালি এলাকায় তাঁকে দেখা যায় বলে খবর ছড়ায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে চিনতে পেরে বিক্ষোভ শুরু করলে তিনি গাড়ি ঘুরিয়ে নেন। পরে চিংড়িঘাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এনআইএ (NIA)। সূত্রের দাবি, শওকত নিজেই আত্মসমর্পণ করতে এনআইএ (NIA) দপ্তরে যাচ্ছিলেন।

আরও পড়ুন: যাদবপুরে সংঘর্ষ-ভাঙচুর ও সম্পত্তি নষ্টের ঘটনায় থানায় অভিযোগ উপাচার্যের

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের কয়েক দিন আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naosad Siddique)। পরে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নেয় এনআইএ(NIA)।

গ্রেপ্তারের পর ৬ জুন শওকতকে কলকাতার নগরদায়রা আদালতে হাজির করা হয়। তাঁকে এইআইএ (NIA)হেফাজতে রাখার আবেদন জানায় তদন্তকারী সংস্থা। সেই সময় এনআইএ (NIA) দপ্তরের বাইরে শওকত ( Saokat Molla)  বিরোধীদের বিক্ষোভ দেখা যায়। কেউ মাছ, কেউ ডিম নিয়ে হাজির হন। শওকতকে ( Saokat Molla)  দপ্তর থেকে বের করার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। সেই সঙ্গে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান এবং শওকতের ( Saokat Molla) বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

দেখুন: যাদবপুরকাণ্ডে ফলক ভাঙা নিয়ে কী বললেন শমীক?