বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে সোমবার সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে বৃষ্টি (Rain)শুরু হয়েছে। স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছিল। এই সপ্তাহেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Forecast) ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি গত কয়েক ঘণ্টায় আরও স্পষ্ট হয়েছে। সোমবারের মধ্যেই সেটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে খবর। বর্ষাকালীন অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মঙ্গলবারর পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি (Rain)হতে পারে (West Bengal Weather Forecast) ।
আরও পড়ুন: তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৯ পুণ্যার্থী, গ্রেপ্তার হোটেল মালিক
সোমবার দক্ষিণবঙ্গের তিন জেলা- বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি করা হয়েছে লাল সতর্কতা (West Bengal Weather Forecast) । সেখানে ২০ সেন্টিমিটারের বেশি অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (West Bengal Weather Forecast) ।
মঙ্গলবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি (Rain) হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেরর অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) পরিমাণ কমবে বলেল জানিয়েছেন হাওয়া অফিস। আপাতত এরপর আর কোনও আবহাওয়া সতর্কতা নেই (West Bengal Weather Forecast) ।
নিম্নচাপের জন্য সমুদ্রও উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে (West Bengal Weather Forecast) ।
উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি (Rain) বজায় থাকবে (West Bengal Weather Forecast) । সোমবার জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ার ও দার্জিলিঙে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। দুই দিনাজপুর, মালদহ এবং কোচবিহার-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) চলবে (West Bengal Weather Forecast) ।
এদিকে, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলকিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম (West Bengal Weather Forecast) ।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/L7RhmpCHKyk?si=EDQZY3fQb9zkoCYl” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>