অপেক্ষার অবসান। দুর্গাপুজোকে (Durga Puja) ঘিরে কলকাতায় শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। রাত জেগে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে সবাই। পুজোর রাতে কলকাতার এই পুজোগুলো ঘুরে দেখতে পারেন।
বোসপুকুর শীতলা মন্দিরের পুজো
এ বছর ৭৭তম বর্ষে পদার্পণ করেছে বোসপুকুর শীতলা মন্দিরের পুজো। ‘অহঙ্কার পতনের কারণ’ এমনই বার্তা দিচ্ছে এ বারের পুজো। বিশ্বজুড়ে চলছে হানাহানি। বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা সবাই সেরা হতে চাইছেন। সবাইকে সাবধান বার্তা দিতেই এই উদ্যোগ এবারের পুজোর।
আলিপুর সর্বজনীন দুর্গাপুজো
৮১তম বর্ষে পা দিল। এবারের থিম ‘রামায়ণ’। মণ্ডপজুড়ে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণের বিভিন্ন চরিত্র।
চেতলা অগ্রণী ক্লাবের পুজো
চেতলা অগ্রণী ক্লাবের পুজো এ বছর পা দিল ৩৪ তম বর্ষে। পুজোর থিম ‘বিশ্বরূপে বিশ্বরূপিনী’। মহাভারতের বিভিন্ন পৌরাণিক চরিত্র ও আখ্যানের সঙ্গে আধুনিক শিল্পভাবনা মেলবন্ধ ঘটানো হয়েছে।
দেশপ্রিয় পার্ক সর্বজনীন দুর্গোৎসব
৮৯তম বর্ষে পা দিয়েছে। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয়া ও ঐতিহ্যবাহী পুজো।
হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব
৯৬ তম বর্ষে পা দিয়েছে। দক্ষিণ কলকাতারর অন্যতম সেরা এবং ঐতিহ্যবাহী পুজো। প্রতি বছরই অভিনব বিষয়বস্তু নিয়ে হাজির হয় এই পুজো।
একডালিয়া এভারগ্রিন দুর্গাপুজো
৮৪ বছরে পা দিয়েছে। গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে সাজানো হয়েছে মণ্ডপ।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=DCWmg5AThmssTXn9″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>