• facebook
  • twitter
  • youtube
Saturday, 8 August, 2026

এমএসএমই ও স্টার্টআপ কনক্লেভ এবার কলকাতায়

এই ইভেন্টে ২০টি এমএসএমই ও উদীয়মান স্টার্টআপ কোম্পানিগুলি অংশগ্রহণ করবে। তারা অনুষ্ঠানের প্রদর্শনী স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করবে।

এমএসএমই ও স্টার্টআপ কনক্লেভ এবার কলকাতায়

ফাইল চিত্র

কলকাতার প্রথম এমএসএমই ও স্টার্টআপ কনক্লেভ আয়োজিত হতে চলেছে বরাহনগরের ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্ল্যাটিনাম জুবিলি অডিটোরিয়ামে। টেক ইনোভেশন হাব আইডিয়াজ–আইএসআই এবং স্টার্টআপ জুক্সট্রা নেটওয়ার্কের উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। আগামী ১৫ এবং ১৬ জানুয়ারি এই ইভেন্টটি হতে চলেছে।

এই ইভেন্টির লক্ষ্য হল, পূর্ব ভারতের বাণিজ্যিক অগ্রগতির অংশ হিসেবে বাংলায় শিল্পবৃদ্ধির উত্তরাধিকারকে পুনরুজ্জীবিত করা। এই ইভেন্টে ২০টি এমএসএমই ও উদীয়মান স্টার্টআপ কোম্পানিগুলি অংশগ্রহণ করবে। তারা অনুষ্ঠানের প্রদর্শনী স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করবে। মূলত ছাত্র সমাজের উপর বিশেষ মনোযোগ দিতে চাইছে সরকারি, বেসরকারি কলেজ, এমএসএমই ইউনিট ও নতুন স্টার্টআপগুলি।

ইভেন্টে স্টার্টআপ ও এমএসএমই ব্যবসাগুলি বিনিয়োগকারী, ব্যাঙ্ক ও এইচএনআইগুলির উপস্থিতিতে অর্থায়নের জন্য আবেদন করতে চায়। এই ইভেন্টের কৌশলগত অংশীদার ভারতের কস্টিং ইনস্টিটিউট। ইভেন্টের অন্যান্য অংশীদারদের মধ্যে রয়েছে ওয়েবেল, বিসিসি অ্যান্ড আই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, পয়েন্টার্স বিজনেস ফোরাম এবং মন্ত্রাস ফাউন্ডেশন। এই ইভেন্টে স্টার্টআপ ও এমএসএমইগুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। ব্রিটেনে এমএসএমই ব্যবসার সুযোগ সম্পর্কে কথা বলবেন লন্ডনের হেরিটেজ বেঙ্গল গ্লোবালের ডিরেক্টর। পাশাপাশি স্টার্টআপগুলির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ইভেন্টে আলোচনা করা হবে।