বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি! চার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা

Image: IANS

বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast) । চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর (West Bengal Weather Forecast)। কলকাতাতেও ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতা রয়েছে (West Bengal Weather Forecast)।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে (West Bengal Weather Forecast) । উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভাবী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে (West Bengal Weather Forecast)।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে ধাক্কা কুণাল ঘোষের, বিধানসভায় বিতর্কে অংশ নেওয়ার আর্জি খারিজ করলেন বিচারপতি কৃষ্ণ রাও


এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে (West Bengal Weather Forecast)। এই জেলাগুলিতে বজ্রপাতের সতর্কতাও রয়েছে (West Bengal Weather Forecast)। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

সমুদ্র উত্তাল থাকবে। বুধবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে ঢেউয়ের উচ্চতা ১.২ থেকে ১.৩ মিটার পর্যন্ত হতে পারে (West Bengal Weather Forecast)। সমুদ্রে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার হতে পারে (West Bengal Weather Forecast)। তাই শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে (West Bengal Weather Forecast)। উপকূলবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে (West Bengal Weather Forecast)।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে মুম্বাইয়ের ঘাটকোপারে ধস, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারর জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (West Bengal Weather Forecast)। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে  আলিপুর আবহাওয়া দপ্তর (West Bengal Weather Forecast)।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/qE8uMXym_WI?si=vecd1aIv3DV6j0lo” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>