ছটপুজোয় দু’দিন সার্কুলার ট্রেন চলাচলে বদল

Image: AI

ছটপুজোয় গঙ্গাস্নান ও দণ্ডি দেওয়াকে কেন্দ্র করে ১৫ ও ১৬ নভেম্বর সার্কুলার রেলের একাধিক ট্রেনের চলাচলে বদল হচ্ছে। গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। দু’দিনই কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কিছু ট্রেন ঘুরপথে চলবে। কয়েকটি ট্রেনের যাত্রা শুরু বা শেষ হবে মাঝপথের বিভিন্ন স্টেশন থেকে।

১৫ নভেম্বর সাতটি সার্কুলার লোকাল টালা পর্যন্ত চলবে।  সাতটি ট্রেনেরই যাত্রা শুরু হবে টালা থেকে। দু’টি ট্রেনের যাত্রা শিয়ালদহ উত্তর শাখায় শেষ হবে এবং অন্য দু’টি ট্রেন সেখান থেকেই ছাড়বে। এ ছাড়া, দু’টি ট্রেন কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ হয়ে মাঝেরহাট যাবে। আরও দু’টি ট্রেন মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে চলবে।

আরও পড়ুন: পৌষমেলার নিয়ে প্রস্তুতি শুরু বিশ্বভারতীতে, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ নজর


ওই দিন বালিগঞ্জেও একাধিক ট্রেনের যাত্রাপথে বদল থাকছে। দু’টি ট্রেন সেখানে গিয়ে থামবে। একটি ট্রেনের যাত্রা শুরু হবে বালিগঞ্জ থেকে। একটি ট্রেন কাঁকুড়গাছি হয়ে বালিগঞ্জে পৌঁছবে। অন্য দু’টি ট্রেন বালিগঞ্জ থেকে কাঁকুড়গাছি রোড জংশন হয়ে চলবে। পাশাপাশি, একটি ট্রেনের যাত্রা শেষ হবে দমদম ক্যান্টনমেন্টে এবং অন্য একটি সেখান থেকে ছাড়বে। মাঝেরহাটেও দু’টি ট্রেনের যাত্রা শেষ হবে। আরও দু’টি ট্রেনের যাত্রা শুরু হবে ওই স্টেশন থেকে।

আরও পড়ুন: কেদারতাল ট্রেকিং গিয়ে মৃত ও নিখোঁজ পর্বতারোহীদের পরিবারকে আর্থিক সাহায্য, ১০ লক্ষ টাকা দিল রাজ্য সরকার

১৬ নভেম্বরও টালা, বালিগঞ্জ, শিয়ালদহ উত্তর শাখা, দমদম ক্যান্টনমেন্ট ও মাঝেরহাটে ট্রেনের যাত্রা শুরু ও শেষের ক্ষেত্রে বদল থাকছে। চারটি ট্রেন টালায় যাত্রা শেষ করবে আবার  সেখান থেকেই ছাড়বে। একটি ট্রেন কাঁকুড়গাছি-বালিগঞ্জ হয়ে মাঝেরহাট যাবে। বালিগঞ্জে একটি ট্রেনের যাত্রা শেষ হবে, অন্য একটি সেখান থেকে ঘুরপথে চলবে। শিয়ালদহ উত্তর শাখায় একটি ট্রেনের যাত্রা শেষ হবে এবং অন্যটি সেখান থেকে ছাড়বে। দমদম ক্যান্টনমেন্ট ও মাঝেরহাটেও একটি করে ট্রেনের যাত্রা শেষ ও শুরুর ব্যবস্থা করা হয়েছে। ফলে ছটপুজোর দু’দিন সার্কুলার রেলে যাতায়াতের আগে সংশ্লিষ্ট ট্রেনের রুট ও সময়সূচি দেখে নেওয়া জরুরি।

দেখুন:  <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=xss3TrywwaG56EDf” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>