‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ করল কালকাতা হাইকোর্ট

Image: SNS

আইএসএফের (ISF) নির্বাচনী প্রতীক সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি কৃষ্ণ রাও জানান, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন এই বিষয়ে আদালত (Calcutta High Court) হস্তক্ষেপ করতে রাজি নয়। সেই কারণেই মামলাটি খারিজ করা হয়।

২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খাম প্রতীকেই লড়াই করেছিল নওশাদ সিদ্দিকির দল। কিন্তু পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনের জন্য সেই প্রতীক আইএসএফকে (ISF) দেওয়া হয়নি। তার পরিবর্তে ‘আলমারি’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।

‘খাম’ প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিতে গত ২১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে আইএসএফ (ISF) । এর আগে নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। কিন্তু কমিশন ‘খাম’ প্রতীকটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেয়।


আরও পড়ুন: পশ্চিমবঙ্গে টিভিকে-র দলীয় কার্যালয় নেই, জানাল বিজয়ের দল

সোমবার মামলার শুনানিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। আইএসএফের  (ISF)  ব্যবহৃত প্রতীক অন্য একটি দলকে দেওয়ার ক্ষেত্রে কমিশন কোন আইন অনুসরণ করেছে, তা জানতে চেয়েছিলেন বিচারপতি। আদালতেরর পর্যবেক্ষণ ছিল, কমিশনের এমন ভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে পরবর্তী সময়ে আদালতের (Calcutta High Court) হস্তক্ষেপ প্রয়োজন না হয়।

সেই শুনানিতে বিচারপতি এ-ও বলেছিলেন, আগের প্রতীক পাওয়ার বিষয়টি আইএসএফের আইনগত অধিকার না হলেও দল সেটি চাইতে পারে। একই সঙ্গে কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল, কীভাবে অন্য একটি দলকে ওই প্রতীক দেওয়া হল।

কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী আদালতে জানিয়েছিলেন, সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনের ক্ষেত্রে প্রতীক দেওয়া এক বিষয় নয়। তাঁর বক্তব্য ছিল, নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়ে যায় এবং অব্যবহৃত প্রতীক দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে। কোনও রাজনৈতিক দলেরই কোনও প্রতীকের উপর মালিকানাগত অধিকার নেই বলেও আদালতে জানানো হয়।

আরও পড়ুন: এসআরএফটিআই ঘটনায় তদন্তে সিট, নেতৃত্বে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান

তবে কমিশনের এই ব্যাখ্যায় সেদিন পুরোপুরি সন্তুষ্ট হননি বিচারপতি। আইএসএফের (ISF) আবেদন বিবেচনা করা হয়েছিল কি না এবং ‘খাম’ প্রতীক গণতান্ত্রিক তৃণমূলকে দেওয়ার ক্ষেত্রে ঠি কোন আইন প্রয়োগ করা হয়েছে, সে বিষয়ে কমিশনের বক্তব্য আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে জানান তিনি। সোমবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত (Calcutta High Court)। বুধবার মামলাটি খারিজ করে দেওয়া হল।

২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে আইএসএফ (ISF) । ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি দলটি প্রতিষ্ঠা করলেও পরবর্তী সময়ে তাঁর ভাই নওশাদ সিদ্দিকি দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বেশি সময় না থাকায় দলের নিজস্ব প্রতীক ছিল না। ফলে বিহারের ‘রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি’-র খাম প্রতীক নিয়েই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দাঁড়ায় আইএসএফ।

পরবর্তী সময়ে দলের স্থায়ী প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও আইএসএফ (ISF) ‘খাম’ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করে। এবার নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে সেই প্রতীক তাদের হাত ছাড়া হল।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/9884APiQM2E?si=E_NtxLKGLzK754q1″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>