• facebook
  • twitter
Monday, 18 May, 2026

৩ তলার অনুমতি নিয়ে ৬ তলা, হাওড়ার বেআইনি নির্মাণে বুলডোজার

জমির মালিক বিষ্ণুপদ দত্তের পুরনো বাড়ি ভেঙে সেখানে আবাসন নির্মাণ করছিলেন প্রোমোটার পঙ্কজ দত্ত। প্রায় ন’মাস আগে এই নির্মাণকাজ শুরু হয়েছিল।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিল হাওড়া পুরসভা। রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে এবার হাওড়াতেও শুরু হল বুলডোজার অভিযান। সোমবার চ্যাটার্জি হাটের শরৎ চ্যাটার্জি রোডে একটি নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু করে পুরসভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২৭ নম্বর শরৎ চ্যাটার্জি রোডে তিনতলা নির্মাণের অনুমতি থাকলেও সেখানে ছয়তলা বিল্ডিং তৈরি করা হচ্ছিল। অভিযোগ উঠতেই তদন্তে নামে পুরসভা। এরপর বেআইনি অংশ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুরে পুরসভার আধিকারিকরা বুলডোজার ও শ্রমিক নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাঙার কাজ শুরু করেন।

Advertisement

জানা গিয়েছে, জমির মালিক বিষ্ণুপদ দত্তের পুরনো বাড়ি ভেঙে সেখানে আবাসন নির্মাণ করছিলেন প্রোমোটার পঙ্কজ দত্ত। প্রায় ন’মাস আগে এই নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা তৈরি করায় পুরসভার নজরে আসে বিষয়টি।

Advertisement

পুরসভা সূত্রের দাবি, ২০২২-২০২৬ সালের মধ্যে হাওড়া পুরসভা এলাকায় প্রায় ৬০০টি বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে সেগুলির বিরুদ্ধেও ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।

Advertisement