সরকারি ও বেসরকারি ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা, নকশা এবং বাস্তবায়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দিচ্ছে ব্রেন্টলি সিস্টেম। জলশক্তি, মেট্রো, জল সরবরাহ, রাস্তা এবং ভূগর্ভস্থ নিকাশী ব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে সংস্থার প্রযুক্তিগত সমাধান ব্যবহার করা হচ্ছে। কলকাতাতেও মায়ার ঘাট থেকে ধাপা পর্যন্ত পরিকাঠামো প্রকল্পে সংস্থার কাজ রয়েছে।
সম্প্রতি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ব্রেন্টলি সিস্টেমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যনির্বাহী প্রধান কমলাকাননন তিরুভেদি জানান, শহরের জল জমার সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় পরিকাঠামো পরিকল্পনা ও নকশা তৈরিতে আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। স্থানীয় প্রয়োজন অনুযায়ী জল নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও প্রযুক্তিগত সমাধান দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানান তিনি।
সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়াও খনি, প্রতিরক্ষা পরিকাঠামো, সড়ক, সেতু, জল সরবরাহের নেটওয়ার্ক এবং ভবন নির্মাণের ক্ষেত্রেও সংস্থার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
ব্রেন্টলি সিস্টেমের সফটওয়্যার এবং ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তির মাধ্যমে কোনও প্রকল্পের নকশা, নির্মাণ এবং পরবর্তী পরিচালনার বিভিন্ন তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা যায়। সংস্থার দাবি, এর ফলে পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনা ও পরিচালনা আরও দক্ষ করা সম্ভব।




