হাইকোর্টে বড় ধাক্কা! বিরোধী দলনেতার পদে ঋতব্রতর নিয়োগ খারিজ, স্পিকারকে ১০ দিনের সময়

Image: SNS

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভার অধ্যক্ষের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত আইনসম্মত নয় বলে জানিয়ে দিয়েছে আদালত। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করে যুক্তিসম্মত কারণ উল্লেখ করে নতুন করে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে অধ্যক্ষকে। শুক্রবারের এই রায়ের ফলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে চলা আইনি জটিলতা নতুন মাত্রা পেল।

মূলত বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব। তাঁর দাবি ছিল, দলের তরফে তাঁকেই ওই পদের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। সেই সিদ্ধান্তের বৈধতা নিয়েই শুরু হয় আইনি লড়াই।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ মেনে হলদিয়া আদালতে আত্মসমর্পণ মিলন প্রধানের


এর আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঋতব্রতর বিরোধী দলনেতার দায়িত্ব পালন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে গণ্য হবে। পরে মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টও হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: চাকদহে মতুয়া নেতার বাড়িতে ঢুকে লুটপাট, স্ত্রীকে ধর্ষণ ও দুই কন্যাকে নির্যাতনের অভিযোগ

শুক্রবার সেই মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট ঋতব্রতর নিয়োগ খারিজ করে দেয়। তবে বিরোধী দলনেতা পদে কাকে নিয়োগ করা হবে, সে বিষয়ে সরাসরি কোনও নির্দেশ দেয়নি আদালত। বরং অধ্যক্ষকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই রায়ের পর বিধানসভার বিরোধী দলনেতা পদে শেষ পর্যন্ত কার নাম ঘোষণা করা হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

দেখুন:  <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=nl3ZQIi9s47YCw2F” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>