বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই বধূর সন্তানকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানা এলাকায়। ওই বধূ চিৎকার করতে গেলে তাঁর সন্তানকে খুন করার হুমকি দেন অভিযুক্ত যুবক। ওই বধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে নাদিয়াল থানার পুলিশ। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়। ভোররাত থেকে সকাল পর্যন্ত ওই বধূর উপর লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই নির্মম অত্যাচারের জেরে অচেতন হয়ে পড়েন নির্যাতিতা। সকালে জ্ঞান ফিরলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। এখন নির্যাতিতা বধূর চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ২১ তারিখ নির্যাতিতা বধূর বাড়িতে জোর করে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক। তারপর গৃহবধূকে লাগাতার ধর্ষণ করে। ওই বধূ চিৎকার করে বিষয়টি সকলকে জানাতে চেষ্টা করলে তখন তাঁর সন্তানকে খুন করার হুমকি দেয় অভিযুক্ত নজরুল ইসলাম। ভয়ে নির্যাতিতা কোনও প্রতিবাদ করতে পারেননি। ওই বধূকে বেশ কয়েকবার ধর্ষণ করে ওই যুবক। শেষে নির্যাতিতা সাহস সঞ্চয় করে ২১ সেপ্টেম্বর নাদিয়াল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত যুবকের নাম নজরুল ইসলাম ওরফে লাল্টু।
পুলিশের কাছে ওই বধূ অভিযোগ করেন, অভিযুক্ত যুবক এলাকারই বাসিন্দা। তাঁর নাম নজরুল। এই ঘটনার পর অভিযুক্ত এলাকা থেকে চম্পট দিয়েছে। মঙ্গলবার রাতে নিজের বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। আগে বহুবার কুপ্রস্তাব দিয়েছে এই যুবক। যা প্রত্যাখ্যান করেন ওই বধূ। নানা সময় বিরক্ত করেছে এই নজরুল বলেও অভিযোগ। কিন্তু বাড়ি ঢুকে এসে ধর্ষণ করবে সেটা ভাবতে পারেননি তিনি। সন্তান তখন ঘুমাচ্ছিল। সেই সুযোগ নিয়ে খুনের ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে।
তাছাড়া ওইদিন ভোররাতে নজরুল ওরফে লাল্টু ওই বধূর ঘরের ছিটকানি বাইরে থেকে খুলে ভিতরে ঢোকে বলে অভিযোগ। তার জেরে ঘুম ভেঙে যায়। ওই যুবককে দেখে চিৎকার করার চেষ্টা করলে বধূর মুখ চেপে ধরে ওই অভিযুক্ত। ওই গৃহবধূ লাল্টুকে বাধা দিলে তাঁর সন্তানকে খুন করার হুমকি দেয় সে। তারপর গৃহবধূকে ধর্ষণ করে। প্রায় সকাল পর্যন্ত চলে লাগাতার ধর্ষণ। তার জেরে তিনি প্রায় অচেতন হয়ে পড়েছিলেন। সকালে তাঁর জ্ঞান ফিরলে তিনি নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করেন।




