• facebook
  • twitter
  • youtube
Wednesday, 30 September, 2026

নিউ আলিপুরে অভিযানে ১৭ বছরের নাবালিকা উদ্ধার, মহিলা আটক

নাবালিকাকে দিয়ে নিউ আলিপুরের একটি ফ্ল্যাটের মধ্যেই চলছিল যৌন চক্র। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে ওই ফ্ল্যাটে অভিযান

নিউ আলিপুরে অভিযানে ১৭ বছরের নাবালিকা উদ্ধার, মহিলা আটক

PIC-SNS

নাবালিকাকে দিয়ে নিউ আলিপুরের একটি ফ্ল্যাটের মধ্যেই চলছিল যৌন চক্র। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১৭ বছরের এক নাবালিকাকে উদ্ধার করল কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU) ডিটেকটিভ ডিপার্টমেন্ট।

অভিযোগ, ওই নাবালিকাকে আটকে রেখে লাগাতার যৌন নির্যাতন করা হয়েছিল। ঘটনায় দেবযানী চক্রবর্তী (৪৫) নামে এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ইন্সপেক্টর কে সি মুর্মুর নেতৃত্বে AHTU DD-এর একটি দল নিউ আলিপুর থানার অন্তর্গত এস এন রায় রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানেই হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকাকে পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাবালিকা পুলিশকে জানিয়েছে, কয়েক মাস আগে একটি অটো রিকশায় দেবযানীর সঙ্গে তার পরিচয় হয়। কাজের প্রস্তাব দেওয়ার পর ওই মহিলা তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে তাকে যৌন শোষণের কাজে জড়ানো হয়েছিল বলে পুলিশকে জানিয়েছে নাবালিকা।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকার বয়ান এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত চালানোর পাশাপাশি আরও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।