• facebook
  • twitter
  • youtube
Saturday, 18 July, 2026

‘প্যালেস্টাইনপন্থী’ দেগে জেনইউ আমন্ত্রণ ফেরালেন মার্কিন রাষ্ট্রদূত

দিল্লি, ৩০ এপ্রিল– আমেরিকা থেকে সোজা ভারতেও৷ আমেরিকার  প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ইজরায়েলবিরোধী বিক্ষোভের অাঁচ এসে পড়ল ভারতেও৷ গত কয়েকদিন ধরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্যালেস্টাইনপন্থী পোস্টার দিয়েছেন ক্যাম্পাসের একাধিক অংশে৷ আর এর মধ্যেই তার মধ্যেই জেএনইউতে যাওয়ার পরিকল্পনা বাতিল করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি৷ সোমবার জেএনইউর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে একটি আলোচনাসভায় যোগ

‘প্যালেস্টাইনপন্থী’ দেগে জেনইউ আমন্ত্রণ ফেরালেন মার্কিন রাষ্ট্রদূত

Eric Garcetti in Los Angeles, on April 14, 2022.

দিল্লি, ৩০ এপ্রিল– আমেরিকা থেকে সোজা ভারতেও৷ আমেরিকার  প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ইজরায়েলবিরোধী বিক্ষোভের অাঁচ এসে পড়ল ভারতেও৷ গত কয়েকদিন ধরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্যালেস্টাইনপন্থী পোস্টার দিয়েছেন ক্যাম্পাসের একাধিক অংশে৷ আর এর মধ্যেই তার মধ্যেই জেএনইউতে যাওয়ার পরিকল্পনা বাতিল করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি৷
সোমবার জেএনইউর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে একটি আলোচনাসভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় গারসেটিকে৷ ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল মার্কিন রাষ্ট্রদূতের৷ কিন্ত্ত বিষয়টি মোটেই পছন্দ হয়নি ছাত্র সংসদের৷ গারসেটিকে আমন্ত্রণের বিরোধিতা করে বিবৃতি পেশ করা হয় সংসদের তরফে৷ সাফ জানিয়ে দেওয়া হয়, ‘প্যালেস্টাইনের সঙ্গে সংঘাতে আমেরিকা সমর্থন করছে ইজরায়েলকে৷ আমাদের বিশ্ববিদ্যালয়ের আদর্শের সঙ্গে এই আচরণ মোটেই খাপ খায় না৷ আমরা প্যালেস্টাইনের পাশে আছি৷ নিপীড়ন আর অবিচারমুক্ত দুনিয়া গড়ার দাবি জানাচ্ছি৷’ এই বিবৃতির পরেই জানা যায়, জেএনইউতে আসার আমন্ত্রণ আপাতত প্রত্যাখ্যান করেছেন মার্কিন রাষ্ট্রদূত৷ কেন আচমকা পরিকল্পনা বদল, সেই নিয়েও বিস্তারিত খবর মেলেনি৷ আগামীদিনে গারসেটি জেএনইউ ক্যাম্পাসে যাবেন কিনা, সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ গারসেটির আমন্ত্রণের ‘বিরোধিতা’ করে ছাত্র সংসদ যে বিবৃতি দিয়েছে সেই প্রসঙ্গেও কিছু বলা হয়নি৷
প্রসঙ্গত, গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার একাধিক নামী বিশ্ববিদ্যালয়গুলোতে৷ গত অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইজরায়েলের ফৌজ৷