• facebook
  • twitter
  • youtube
Saturday, 7 November, 2026

উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় ওল্টালো ট্রাক্টর-ট্রলি, মৃত ৫ মহিলা, আহত কমপক্ষে ১৭

হিম্মতনগরের কাছে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টর-ট্রলিটি। এর ফলে বেশ কয়েক জন যাত্রী গাড়িটির নীচে চাপা পড়েন

উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় ওল্টালো ট্রাক্টর-ট্রলি, মৃত ৫ মহিলা, আহত কমপক্ষে ১৭

Image: X

উত্তরপ্রদেশের সীতাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ মহিলা। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। শুক্রবার বিকেল ৫টা নাগাদ হিম্মতনগর গ্রামের কাছে একটি ট্রাক্টর-ট্রলিকে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। শনিবার এক পুলিশ আধিকারিক এই দুর্ঘটনার কথা জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, বরগওয়াঁ গ্রামের কয়েক জন বাসিন্দা একটি অনুষ্ঠানে যোগ দিতে হরদোই জেলায় গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাঁরা একটি ট্রাক্টর-ট্রলিতে ওঠেন। হিম্মতনগরের কাছে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টর-ট্রলিটি। এর ফলে বেশ কয়েক জন যাত্রী গাড়িটির নীচে চাপা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান।

আরও পড়ুন: উত্তপ্ত কালীঘাট, অভিষেকের জন্মদিন পালন ঘিরে বাড়ির সামনে উত্তেজনা, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, অস্বীকার দিলীপ ঘোষের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পিসায়ান থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধআর করে পিসায়ান ও মাহোলির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ মহিলার মৃত্যু হয়। মৃতদের মধ্যে কাজল, সুশীলা, রুবি ও সুনীতা নামে চার জনের পরিচয় জানা গিয়েছে। পঞ্চম মহিলার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কমপক্ষে ১৭ জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সীতাপুরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মাওবাদীমুক্ত ঘোষণার পরেও ছত্তিসগড়ে মিলল ৭১১টি গ্রেনেড শেল

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের পাশাপাশি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। জেলাশাসক ও পুলিশ সুপার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে প্রশাসনের তরফে জনানো হয়েছে পণ্য পরিবহনের জন্য নির্ধারিত গাড়িতে যাত্রী যাতায়াত করা যাবে না।

দেখুন: