• facebook
  • twitter
Friday, 3 April, 2026

১১২তম জন্মবার্ষিকীতে স্যাম মানেকশকে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং

দেশের অষ্টম সেনাপ্রধান এবং প্রথম ফিল্ড মার্শাল হিসেবে মানেকশ ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ভারতের সামরিক ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র ১১২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, মানেকশ’র বীরত্ব, নেতৃত্ব ও কৌশলগত দক্ষতা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

রাজনাথ সিংহ তাঁর বার্তায় উল্লেখ করেন, ‘ভারতের সামরিক ইতিহাসে তিনি এক মহীরুহ ব্যক্তিত্ব। তাঁর অসাধারণ নেতৃত্ব, সাহস ও কৌশলগত মেধা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে নতুন দিশা দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্যাম বাহাদুর’ নামে পরিচিত এই সেনানায়ক প্রকৃত অর্থেই সৈনিকদের একজন সেনাপতি ছিলেন। যিনি নিজের বাহিনীর পূর্ণ আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি একই দিনে ভারতীয় সেনাও এই কিংবদন্তি সেনানায়ককে শ্রদ্ধা জানিয়েছে। সেনাবাহিনীর তরফে বলা হয়, দেশের অষ্টম সেনাপ্রধান এবং প্রথম ফিল্ড মার্শাল হিসেবে মানেকশ ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর ক্যারিশমাটিক নেতৃত্ব ও দূরদর্শী কৌশল আজও প্রতিটি ভারতীয় সেনার কাছে অনুপ্রেরণার উৎস।

Advertisement

উল্লেখ্য, দেশপ্রেম ও বীরত্বের শিক্ষা ছড়িয়ে দিতে সম্প্রতি এনসিইআরটি স্কুল শিক্ষাক্রমে মানেকশ’র জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। অষ্টম শ্রেণি (ইংরেজি ও উর্দু) এবং সপ্তম শ্রেণির (উর্দু) পাঠ্যক্রমে তাঁর জীবন ও অবদান নিয়ে বিশেষ অধ্যায় যুক্ত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই উদ্যোগের লক্ষ্য হল ছাত্রছাত্রীদের সামনে সাহস, নেতৃত্ব ও কর্তব্যবোধের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা। দেশের প্রথম ফিল্ড মার্শাল হিসেবে স্যাম মানেকশ’র অবদান বিশেষ করে ১৯৭১ সালের যুদ্ধে তাঁর কৌশলগত নেতৃত্ব ভারতীয় সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে।

Advertisement