• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর

বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সেবা কর্মসূচি ‘আয়ুষ্মান ভারত’-এর মাধ্যমে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষদের উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারায় ভারত গর্বিত

দেশের স্বাস্থ্য খাতে গত ১২ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই বিষয়ে বলেন, স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী ও সাধারণ মানুষের নালালের মধ্যে আনতে ধারাবাহিকভাবে কাজ করছে ভারত। ভবিষ্যতেও একটি সুস্থ ও শক্তিশালী ভারত গড়ে তুলতে কেন্দ্র সরকার একই লক্ষ্যে কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।

রবিবার এক্স হ্যান্ডলে #12YearsOFSwasthBharat হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রী লিখেছেন, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সেবা কর্মসূচি ‘আয়ুষ্মান ভারত’-এর মাধ্যমে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষদের উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারায় ভারত গর্বিত। তিনি বলেন, ‘ গত ১২ বছরে ভারত স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।‘

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় কেন্দ্রীয় সরকারের অন্যান্য স্বাস্থ্য উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্প-এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য ওষুধের দাম অনেকটাই কমানো সম্ভব হয়েছে। একই সঙ্গে স্টেন্ট ও হাঁটুর ইমপ্ল্যান্টের মূল্য নিয়ন্ত্রণের ফলে বহু রোগী উপকৃত হয়েছেন’।

প্রধানমন্ত্রী দাবি করেন, দেশে চিকিৎসা শিক্ষা ক্ষেত্রেও উল্লেখ্যযোগ্য অগ্রগতি হয়েছে। নতুন মেডিক্যাল প্রতিষ্ঠান এবং আসনসংখ্যা বৃদ্ধির ফলে আরও বেশে সংখ্যক শিক্ষার্থীর জন্য চিকিৎসা শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যে ভিত্তি গড়ে উঠেছে, তার উপর দাঁড়িয়ে আমরা একটি সুস্থ ভারতের লক্ষ্যে আরও এগিয়ে যাব’।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত ২০১৮ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ স্বাস্থ্যবিমা সুবিধার আওতায় এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে ভারত এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলেছে, যা এখন আগের তুলনায় আরও বেশি সহজলভ্য, শক্তিশালী এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।