• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

‘শহিদ দিবসে’ গৃহবন্দির অভিযোগ মেহবুবা, ওমরের 

শ্রীনগর, ১৩ জুলাই –  জম্মু ও কাশ্মীরের ‘শহিদ দিবসে’ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার অভিযোগ উঠল। ১৩ জুলাই শনিবার জম্মু ও কাশ্মীরে ‘শহিদ দিবস’ পালন করা হয়। এদিন শহিদদের সমাধিস্থল মাজার-ই-শুহাদায় শ্রদ্ধাজ্ঞাপনের রেওয়াজ রয়েছে । উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং অন্য আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারও সমাধিস্থলে

শ্রীনগর, ১৩ জুলাই –  জম্মু ও কাশ্মীরের ‘শহিদ দিবসে’ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার অভিযোগ উঠল। ১৩ জুলাই শনিবার জম্মু ও কাশ্মীরে ‘শহিদ দিবস’ পালন করা হয়। এদিন শহিদদের সমাধিস্থল মাজার-ই-শুহাদায় শ্রদ্ধাজ্ঞাপনের রেওয়াজ রয়েছে । উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং অন্য আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারও সমাধিস্থলে যাওয়ার কথা ছিল। কিন্তু এদিন  তাঁদের  গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ করলেন খোদ পিডিপি নেত্রী মেহবুবা। মেহবুবা শনিবার এক্স হ্যান্ডলের একটি পোস্টে এই অভিযোগ করেন। আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার অভিযোগ, শহিদদের সমাধিস্থল মাজাই-ই-শুহাদায় যেতে বাধা দেওয়া হয়েছে তাঁকে।
 
মেহবুবা এক্স হ্যান্ডলে তাঁর বাড়ির বন্ধ গেটের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘মাজার-ই-শুহাদা পরিদর্শন আটকানোর উদ্দেশ্যে আমার বাড়ির গেটগুলি আবার তালাবন্ধ করা হয়েছে। কর্তৃত্ববাদ, নিপীড়ন এবং অবিচারের বিরুদ্ধে কাশ্মীরের প্রতিরোধের একটি স্থায়ী প্রতীক ওই স্থান। আমাদের শহিদদের আত্মত্যাগের ইতিহাস প্রমাণ করে যে, কাশ্মীরিদের চেতনাকে চূর্ণ করা যাবে না।’’ মেহবুবা আরও লেখেন, “ প্রতিবাদীদের স্মরণ করার আজকের দিনটিতেও অপরাধ চক্র সক্রিয়।” 
 
মেহবুবা এক্স হ্যান্ডেলে তাঁর বাড়ির গেটের ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা গিয়েছে, গেট বাইরে থেকে তালাবন্ধ। এইসঙ্গে পোস্টে নেত্রী লেখেন, “আমার বাড়ির গেটগুলি তালাবন্ধ করা হয়েছে, যাতে করে মাজার-ই-শুহাদায় যেতে না পারি। কর্তৃত্ববাদ, নিপীড়ন এবং অবিচারের বিরুদ্ধে কাশ্মীরের প্রতিরোধের প্রতীক ওই স্থান। আমাদের শহিদদের আত্মত্যাগের ইতিহাস প্রমাণ করে যে, কাশ্মীরিদের চেতনাকে ভাঙা যাবে না।” মেহবুবা আরও লেখেন, “প্রতিবাদীদের স্মরণ করার আজকের দিনটিতেও অপরাধ চক্র সক্রিয়।”
 

১৩ জুলাই জম্মু-কাশ্মীরে এতদিন ‘শহিদ দিবস’ হিসেবে পালন করা হত। ১৯৩১ সালে ব্রিটিশ শাসনের সময়ে যে ২২ জন কাশ্মীরীর প্রাণ যায়, তাঁদের জন্যই এই দিনটি বিশেষভাবে পালন করা হত। কিন্তু অভিযোগ করা হচ্ছে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা তুলে দেওয়ার পরে এই দিনটি উদযাপন করতে দেওয়া হয় না। এবার এই ১৩ জুলাই দিনটিতেই মেহবুবা মুফতি অভিযোগ করলেন তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। 

মেহবুবার মতো একই অভিযোগ করেছেন উপত্যকার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং প্রাক্তন মন্ত্রী সাজাদ লোন।ওমরের দাবি, তাঁকেও যেতে বাধা দেওয়া হয়েছে সেখানে। তাঁর কথায়, ”দেশের যে কোনও জায়গায় শহিদদের অবদানকে সম্মান দেওয়া হয় । কিন্তু জম্মু-কাশ্মীরে সেটা করতে দেওয়া হচ্ছে না।” সাজাদের কথায়, তিনি বুঝে উঠতেই পারছেন না যে কীসের জন্য গৃহবন্দি করা হয়েছে নেতাদের। আগে থেকে কোনও রকম নির্দেশ পর্যন্ত দেওয়া হয়নি।

Advertisement

Advertisement

Advertisement