• facebook
  • twitter
  • youtube
Sunday, 2 August, 2026

আগে রাজ্যের মর্যাদা, তারপর ভােট চান জম্মু ও কাশ্মীরের নেতারা

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সারি বাসভবনে কাশ্মিরে রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক ঘটে। এই বৈঠকে খুশি নন কাশ্মিরের নেতারা।

আগে রাজ্যের মর্যাদা, তারপর ভােট চান জম্মু ও কাশ্মীরের নেতারা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo:SNS)

আগে রাজ্যের মর্যাদা ঘােষণা করতে হবে তারপর বিধানসভার নির্বাচন চায় জম্মু ও কাশ্মিরের রাজনৈতিক মহল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সারি বাসভবনে কাশ্মিরে রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক ঘটে। এই বৈঠকে খুশি নন কাশ্মিরের নেতারা।

কেননা তারা চান সংসদ ভবনে বিজেপির ঘােষণা অনুযায়ী আগে জম্মু ও কাশ্মির রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করুক। তারপর বিধানসভার নির্বাচন। তবে মােদী কোন আশ্বাস দেননি রাজ্য ঘােষণা বিষয়ে। তবে বিধানসভা নির্বাচন করতে বদ্ধ পরিকর বলে জানা গেছে।

সেইমতন আজ অর্থাৎ ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনে ডিলিমিটেশন কমিটি জম্মু ও কাশ্মিরে যাচ্ছে ভােটের আসন পুন বিন্যাস করতে। গত রবিবার কাশ্মিরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক চলে।

সেখানে রাজনৈতিক বন্দিদের মুক্তি থেকে কেন্দ্রীয় সরকারের দমন পীড়ন নীতি নিয়ে আলােচনা হয়। পিপলস এলায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন’ এর তরফে ইউসুফ তারিগামি বলেন-কেন্দ্রীয় সরকার আস্থা অর্জন পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ, তাই আমাদের বিধান সভার ভােটে অংশগ্রহণ করার ইচ্ছে নেই।