• facebook
  • twitter
  • youtube
Saturday, 8 August, 2026

৪৭১টি Boeing 737 MAX বিমানে জরুরি পরিদর্শনের নির্দেশ এফএএ-র, ভারতে কটি রয়েছে জানেন?

পুরোনো Boeing 737 বিমানে একই ধরনের কাঠামোগত সমস্যা দেখা গিয়েছে। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে MAX বিমানগুলিও পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪৭১টি Boeing 737 MAX বিমানে জরুরি পরিদর্শনের নির্দেশ এফএএ-র, ভারতে কটি রয়েছে জানেন?

Photo: Statesman

বিশ্বজুড়ে ৪৭১টি বোয়িং ৭৩৭ ম্যাক্স (Boeing 737 MAX) বিমানে জরুরি পরিদর্শনের নির্দেশ দিয়েছে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। বিমানের কাঠামোতে সম্ভাব্য ফাটল বা ত্রুটি রয়েছে কি না, তা খুঁজে বের করতেই এই নির্দেশ দেোয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হবে।

এফএএ-র নির্দেশ অনুযায়ী, নতুন প্রজন্মের ৭৩৭ ম্যাক্স-এর পরিষেবায় থাকা বিভিন্ন মডেল, যার মধ্যে ৭৩৭ ম্যাক্স ৮ (737 MAX 8), ম্যাক্স ৯ (MAX 9) এবং ৮২০০ রয়েছে। সেগুলির নির্দিষ্ট কিছু অংশ পরীক্ষা করতে হবে। বিমানের সামনের দরজার ফ্রেমকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ কাঠামোগত অংশ ও তার আশেপাশের বিমানের বাইরের কাঠামোকে পরীক্ষা করা হবে।

এফএএ জানিয়েছে, বিমানের কাঠামোয় কোনও ফাটল রয়েছে কি না, তা পরীক্ষা করাই এই পরিদর্শনের মূল লক্ষ্য। এখনও পর্যন্ত কোনও Boeing 737 MAX-এর মডেলগুলিতে কোনও ফাটল দেখতে পাওয়া যায়নি। তবে পুরোনো Boeing 737 বিমানে একই ধরনের কাঠামোগত সমস্যা দেখা গিয়েছে। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে MAX বিমানগুলিও পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত নভেম্বরে এফএএ জানিয়েছিল, পুরোনো Boeing 737 Next Generation বিমানের বেশ কয়েকটিতে পিকেল ফর্কস (pickle forks) নামে পরিচিত গুরুত্বপূর্ণ কাঠামোগত সংযোগস্থলে ফাটল পাওয়া গিয়েছিল। নতুন MAX বিমানের নকশার সঙ্গে পুরোনো মডেলের কিছু কাঠামোগত মিল থাকায় একই ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এফএএ-এর আশঙ্কা, বিমানের ফিউজেলাজের কিছু অংশে ফাটল দেখা দিলে তা বিমানের কাঠামোর শক্তি কমিয়ে দিতে পারে। এর ফলে বিমান নিরাপদে নির্ধারিত চাপ সহ্য করতে পারে না। তাই কোনও সমস্যা বড় আকার নেওয়ার আগেই পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চায় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। এদিকে বোয়িং জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে বিমান সংস্থাগুলির সঙ্গে কাজ করছে। সংস্থার দাবি, গত প্রায় ৬ বছর ধরে এি সমস্যা নিয়ে অপারেটরদের সঙ্গে কথা হচ্ছে।

ভারতেও Boeing 737 MAX-এর বেশ কয়েকটি বিমান রয়েছে। ২০২৪ সালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে মোট ৫৬টি Boeing 737 MAX বিমান রয়েছে। এর মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২৫টি। স্পাইস জেটের সাতটি ও এসএনভি অ্যাভিয়েশনের ২৪টি বিমান রয়েছে।