• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

বাজেটে সহজে ঋণ, নিয়ম সরলের দাবি

দিল্লি, ২৩ জুলাই– মোদি সরকারের তৃতীয় বাজেটে ছোট ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের প্রত্যাশা পূরণ হয়েছে বলাই যায়৷ বাজেটে দরাজ কেন্দ্রীয় সরকার তার অন্যতম প্রকল্প মুদ্রা যোজনা বরাদ্দের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ব্যবসায়ীদের খুশি করেছে বলেই মত অর্থনীতিবিদদের৷ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে রয়েছে এই মুদ্রা লোন৷ এই বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে মুদ্রা লোনের সীমা ১০ লক্ষ

বাজেটে সহজে ঋণ, নিয়ম সরলের দাবি

দিল্লি, ২৩ জুলাই– মোদি সরকারের তৃতীয় বাজেটে ছোট ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের প্রত্যাশা পূরণ হয়েছে বলাই যায়৷ বাজেটে দরাজ কেন্দ্রীয় সরকার তার অন্যতম প্রকল্প মুদ্রা যোজনা বরাদ্দের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ব্যবসায়ীদের খুশি করেছে বলেই মত অর্থনীতিবিদদের৷ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে রয়েছে এই মুদ্রা লোন৷ এই বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে মুদ্রা লোনের সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত৷ তবে এই সুবিধা কিন্তু সেই সমস্ত ঋণ গ্রাহকদের জন্য যাঁরা ‘তরুণ’ ক্যাটেগরির অধীনে ঋণ নিয়েছেন এবং ঠিকমতো ঋণ ফেরত দিয়েছেন৷

এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, এমএসএমই-র জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকছে৷ ১০০ কোটি টাকা মূল্যের সেলফ ফাইনান্সিং গ্যারান্টি ফান্ড এর জন্য তৈরি হচ্ছে৷ এগুলির ঋণ দেওয়ার ক্ষেত্রে কাজ করবে সরকারি ব্যাঙ্ক৷ সরকারি ব্যাঙ্ক এমএসএমই-র মূল্যায়ন করে ঋণ দেবে৷ আগের ঋণ শোধ করলে তাদের আরও বেশি ঋণ পাওয়ার অধিকার থাকবে৷

এছাড়া, এমএসএমই-দের জন্য এক্সপোর্ট হাব  তৈরি করা হবে৷ এ দিন অর্থমন্ত্রী জানান, এমএসএমই-র জন্য একছাদের নীচে উৎপাদন থেকে রফতানির ব্যবস্থা থাকবে৷ কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হবে৷

দেশের অর্থনীতিতে যোগদান এবং কর্মসংস্থানের নিরিখে বড় শিল্পের থেকেও অবদান বেশি ছোট শিল্পের৷ ফলে বাজেট থেকে তাদের প্রত্যাশাও বেশি৷ রাজ্যে ছোট-মাঝারি সংস্থাগুলির সংগঠন ফসমি-র সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, ‘বাজেটে যে দাবিগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম ক্রেডিট লিঙ্ক ক্যাপিটাল সাবসিডি প্রকল্প ফের চালু করা৷ ২০২০ সালের মার্চে প্রকল্পটি বন্ধ হয়েছিল৷ তা চালু করে এর আওতায় আর্থিক সাহায্যের অঙ্ক ১৫ লক্ষ টাকার বেশি করার আর্জি জানিয়েছি কেন্দ্রের কাছে৷’ পাশাপাশি বিশ্বনাথ বলেন, ছোট শিল্প সংস্থাগুলির বন্ধক রেখে ঋণ নেওয়ার ব্যাপারে বিভিন্ন ব্যাঙ্কের নানা ধরনের নিয়ম রয়েছে৷ তা সব ব্যাঙ্কের ক্ষেত্রে এক হওয়া প্রয়োজন৷ পরিবেশবান্ধব সংস্থা গড়ার মতো প্রস্তাবও দিয়েছেন তাঁরা৷

নমিত বাজোরিয়া, কুচিনা হোম মেকার্স প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা আমার বেজায় খুশি এই বাজেটে ব্যবসায়ীক নানা ঘোষণায়৷ তিনি জানালেন, এমএসএমইগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম প্রবর্তন, মুদ্রা ঋণের বৃদ্ধি এবং পিপিপি মডেলের অধীনে ই-কমার্স হাব প্রবর্তন শুধুমাত্র এই সেক্টরগুলিতে রাজস্ব বৃদ্ধি করবে না বরং কর্মসংস্থানকেও ত্বরান্বিত করবে এবং উচ্চ মজুরির সুযোগ প্রদান করবে৷ বাজেটে জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে জোর দেওয়া হয়েছে, যা প্রশংসনীয়৷ কিন্ত্ত এবার প্রতিরক্ষা ও রেলপথ সরকারের নজর এডি়য়ে গেছে৷

ছোট শিল্পের জন্য কেন্দ্রের কাছে দরবার করেছে বণিকসভা থেকে শুরু করে বিভিন্ন মূল্যায়ন সংস্থাও৷ ভারত চেম্বারের সভাপতি এন জি খেতানের প্রস্তাব, এই ক্ষেত্রের সংস্থাগুলি যাতে আরও বেশি করে ডিজিটাল ব্যবস্থার শরিক হতে পারে, সে জন্য নীতি আনা জরুরি৷ বছরে ৫ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করে এমন সংস্থার ই-ওয়ে বিলে সমস্যা হলে এখন ২০০% জরিমানা দিতে হয়৷ তা ১০০% করার প্রস্তাব দিয়েছেন তিনি৷ আর্জি জানিয়েছেন ওই সব সংস্থাকে ই-ইনভয়েস ব্যবস্থার বাইরে আনা এবং তাদের জরিমানায় সুদের হার ১৮% থেকে ১২ শতাংশে নামানোর৷ এমএসএমই-গুলির অন্যতম সমস্যা হল সহজে নিয়মিত পুঁজির জোগাড়৷ সেই পথ সরল করা, জিএসটি সংক্রান্ত নানা সমস্যার সমাধান এবং এই শিল্পের জন্য নীতিগত বেশ কিছু বদলের কথা বলেছেন মার্চেন্টস চেম্বারের সভাপতি নমিত বাজোরিয়াও৷

দেশের ছোট-মাঝারি সংস্থাগুলির হাত ধরে বিপুল কর্মসংস্থান হয়৷ অসংগঠিত ক্ষেত্রেরও অধিকাংশটা জুডে় রয়েছে তারা৷ যে কারণে বস্ত্র, চর্ম, ক্ষুদ্রশিল্প, হস্তশিল্প, খেলনা-সহ বিভিন্ন ক্ষেত্রের সংস্থার জন্য আরও বেশি সামাজিক সুরক্ষা সংক্রান্ত প্রকল্প দরকার বলে মনে করে কেয়ারএজ রেটিং৷ সংস্থার কর্তা সচিন গুপ্ত বলেন, সেটা করতে পারলে এই ক্ষেত্রের প্রসার হবে দ্রুত৷ সুরাহা হবে কর্মীদের৷

বাজেট ২০২৪ এর সরকারের কাছে নোটবন্দি, তডি়ঘডি় জিএসটি চালু এবং লকডাউনের মতো একের পর এক ধাক্কায় জর্জরিত ছোট-মাঝারি শিল্পমহলের দাবি, সহজে ঋণের পাশাপাশি বিবিধ নিয়মের সরলীকরণ এবং ব্যবসা সম্প্রসারণে প্রযুক্তির ব্যবহার বাড়ানো৷ অর্থমন্ত্রীর কাছে এই দাবিই জানাল (এমএসএমই)৷